হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কানায় কানায় পূর্ণ নারায়ণগঞ্জ জামায়াতের জনসভা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৭ অপরাহ্ন


নারায়ণগঞ্জ, ০৭ ফেব্রুয়ারি – প্রায় চার দশক পর নারায়ণগঞ্জ শহরের খোলা মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া জামায়াতে ইসলামীর জনসভা নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকেই শহরের ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামে জনসভার কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। তার আগমন উপলক্ষে জেলা ও মহানগর জামায়াতের নেতাকর্মীরা অপেক্ষা করছেন।

এদিন সকাল থেকেই নেতাকর্মীরা ওসমানী পৌর স্টেডিয়ামে যেতে থাকেন। একপর্যায়ে স্টেডিয়াম ছাড়িয়ে যায় জনসাধারণের উপস্থিতি।

জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৮৪ সালে ঢাকা থেকে আলাদা হওয়ার পর নারায়ণগঞ্জে এখন পর্যন্ত প্রকাশ্যে খোলা মাঠে জনসমাবেশ করা হয়নি। কয়েকবার উদ্যোগ নিয়ে নানা প্রতিবন্ধকতায় শেষ পর্যন্ত করতে পারেনি জামায়াত। ২০০২ সালে নারায়ণগঞ্জ ক্লাবে কর্মীসভায় তৎকালীন জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী এলেও প্রকাশ্যে কোনো সভা করার সুযোগ হয়নি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, জামায়াত অন্যতম একটি বড় রাজনৈতিক দল। তাদের জনসভাকে কেন্দ্র করে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সাদা পোশাকেও রয়েছে পুলিশ। তাদের জনসমাবেশ যেন শান্তিপূর্ণভাবে হয় সে লক্ষ্যে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৭ ফেব্রুয়ারি ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কানায় কানায় পূর্ণ নারায়ণগঞ্জ জামায়াতের জনসভা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কানায় কানায় পূর্ণ নারায়ণগঞ্জ জামায়াতের জনসভা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নারায়ণগঞ্জ, ০৭ ফেব্রুয়ারি – প্রায় চার দশক পর নারায়ণগঞ্জ শহরের খোলা মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া জামায়াতে ইসলামীর জনসভা নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকেই শহরের ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামে জনসভার কার্যক্রম শুরু হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। তার আগমন উপলক্ষে জেলা ও মহানগর জামায়াতের নেতাকর্মীরা অপেক্ষা করছেন।এদিন সকাল থেকেই নেতাকর্মীরা ওসমানী পৌর স্টেডিয়ামে যেতে থাকেন। একপর্যায়ে স্টেডিয়াম ছাড়িয়ে যায় জনসাধারণের উপস্থিতি।জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৮৪ সালে ঢাকা থেকে আলাদা হওয়ার পর নারায়ণগঞ্জে এখন পর্যন্ত প্রকাশ্যে খোলা মাঠে জনসমাবেশ করা হয়নি। কয়েকবার উদ্যোগ নিয়ে নানা প্রতিবন্ধকতায় শেষ পর্যন্ত করতে পারেনি জামায়াত। ২০০২ সালে নারায়ণগঞ্জ ক্লাবে কর্মীসভায় তৎকালীন জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী এলেও প্রকাশ্যে কোনো সভা করার সুযোগ হয়নি।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, জামায়াত অন্যতম একটি বড় রাজনৈতিক দল। তাদের জনসভাকে কেন্দ্র করে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সাদা পোশাকেও রয়েছে পুলিশ। তাদের জনসমাবেশ যেন শান্তিপূর্ণভাবে হয় সে লক্ষ্যে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।সূত্র: জাগো নিউজআইএ/ ০৭ ফেব্রুয়ারি ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×