হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কারাবন্দি ইমরান খানকে নিয়ে নতুন সিদ্ধান্ত পাকিস্তান সরকারের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ০৬ ডিসেম্বর – কারাগারে দর্শনার্থীদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। তিনি দেশটির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি ইমরানকে ‘যুদ্ধ-উন্মাদনায় মগ্ন চরমপন্থি’ হিসেবে অভিহিত করেছেন।

আরও পড়ুন

ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু

এরআগে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরান খানকে ‘মানসিক রোগী’ এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। এর কয়েক ঘণ্টা পরই তার সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাতে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।

তথ্যমন্ত্রী সংবাদমাধ্যম জিও টিভির ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে বলেছেন, “কয়েদিদের সঙ্গে সাক্ষাৎ হয় আইন ও প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী। এখন কোনো সাক্ষাৎ নেই। সব সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে।”

যদি কেউ জোর করে ইমরান খানের সঙ্গে দেখা করতে চায় এবং এ নিয়ে কোনো আন্দোলন করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তারার।

৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন। গত কয়েক সপ্তাহ তার সঙ্গে কারাগারে কেউ যোগাযোগ করতে পারেনি। এ নিয়ে সমালোচনা তৈরি ও পিটিআই বিক্ষোভের ডাক দিলে তার বোন উজমা খানকে দেখা করতে দেওয়া হয়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৬ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

কারাবন্দি ইমরান খানকে নিয়ে নতুন সিদ্ধান্ত পাকিস্তান সরকারের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কারাবন্দি ইমরান খানকে নিয়ে নতুন সিদ্ধান্ত পাকিস্তান সরকারের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ০৬ ডিসেম্বর – কারাগারে দর্শনার্থীদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। তিনি দেশটির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন।পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন। তিনি ইমরানকে ‘যুদ্ধ-উন্মাদনায় মগ্ন চরমপন্থি’ হিসেবে অভিহিত করেছেন।এরআগে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরান খানকে ‘মানসিক রোগী’ এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। এর কয়েক ঘণ্টা পরই তার সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাতে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।তথ্যমন্ত্রী সংবাদমাধ্যম জিও টিভির ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে বলেছেন, “কয়েদিদের সঙ্গে সাক্ষাৎ হয় আইন ও প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী। এখন কোনো সাক্ষাৎ নেই। সব সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে।”যদি কেউ জোর করে ইমরান খানের সঙ্গে দেখা করতে চায় এবং এ নিয়ে কোনো আন্দোলন করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তারার।৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন। গত কয়েক সপ্তাহ তার সঙ্গে কারাগারে কেউ যোগাযোগ করতে পারেনি। এ নিয়ে সমালোচনা তৈরি ও পিটিআই বিক্ষোভের ডাক দিলে তার বোন উজমা খানকে দেখা করতে দেওয়া হয়।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৬ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×