হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৫ মে – রাজধানীর কালশী বাউনিয়ানাধ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এই আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডের সময় বাতাসের তীব্রতা বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত দক্ষতার সাথে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করতে ইতোমধ্যে প্রায় ১০ লাখ টাকার তহবিল বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ঘরহারা মানুষদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

প্রতিমন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন জানিয়ে বলেন, এই মানুষগুলো আজ রাত কীভাবে পার করবে সেটি আমরা গভীরভাবে বিবেচনা করছি। তাদের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নিয়মিত খোঁজখবর রাখা হবে।

এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা অনেকেই সাহায্যের জন্য এসেছেন। সবার তালিকা তৈরি করে সার্বিকভাবে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

এনএন/ ২৫ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ মে – রাজধানীর কালশী বাউনিয়ানাধ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।সোমবার রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এই আশ্বাস প্রদান করেন।পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডের সময় বাতাসের তীব্রতা বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত দক্ষতার সাথে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করতে ইতোমধ্যে প্রায় ১০ লাখ টাকার তহবিল বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ঘরহারা মানুষদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।প্রতিমন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন জানিয়ে বলেন, এই মানুষগুলো আজ রাত কীভাবে পার করবে সেটি আমরা গভীরভাবে বিবেচনা করছি। তাদের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নিয়মিত খোঁজখবর রাখা হবে।এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা অনেকেই সাহায্যের জন্য এসেছেন। সবার তালিকা তৈরি করে সার্বিকভাবে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।এনএন/ ২৫ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×