হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কিউবার হাভানার তেল শোধনাগারে অগ্নিকাণ্ড, গভীর সংকটে জ্বালানি খাত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন


কিউবা, ১৫ ফেব্রুয়ারি – কিউবার রাজধানী হাভানার একটি প্রধান তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার

হাভানার ‘নিকো লোপেজ’ শোধনাগারে এই আগুনের সূত্রপাত হয় যা দেশটির চলমান জ্বালানি সংকটকে আরও ঘনীভূত করার শঙ্কা জাগিয়েছিল।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

তবে দমকল কর্মীদের তৎপরতায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে শোধনাগারটির কার্যক্রম বর্তমানে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কিউবা তার মোট জ্বালানি চাহিদার মাত্র এক তৃতীয়াংশ অভ্যন্তরীণভাবে উৎপাদন করতে সক্ষম এবং বাকি অংশের জন্য সম্পূর্ণভাবে আমদানির ওপর নির্ভর করতে হয়।

সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ বন্ধ হওয়া এবং কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটি তীব্র জ্বালানি সংকটে ধুঁকছে। জ্বালানির অভাবে দেশটিতে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকছে না যার ফলে সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গণপরিবহন ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালের জরুরি চিকিৎসাসেবাও ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সরকারি কর্মীদের সপ্তাহে মাত্র চার দিন কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতিসংঘ সতর্ক করে বলেছে যে দ্রুত এই সমস্যার সমাধান না হলে কিউবায় বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। মেক্সিকো থেকে দুটি সাহায্যকারী জাহাজ এলেও তা চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য। কিউবার সরকার অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে তেল সরবরাহকারী দেশগুলোকে কিউবায় তেল না পাঠানোর জন্য চাপ দিচ্ছে যা তারা জনগণের ওপর অমানবিক শাস্তি হিসেবে অভিহিত করেছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কিউবার হাভানার তেল শোধনাগারে অগ্নিকাণ্ড, গভীর সংকটে জ্বালানি খাত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কিউবার হাভানার তেল শোধনাগারে অগ্নিকাণ্ড, গভীর সংকটে জ্বালানি খাত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Print Image
[ad_1] কিউবা, ১৫ ফেব্রুয়ারি – কিউবার রাজধানী হাভানার একটি প্রধান তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবারহাভানার ‘নিকো লোপেজ’ শোধনাগারে এই আগুনের সূত্রপাত হয় যা দেশটির চলমান জ্বালানি সংকটকে আরও ঘনীভূত করার শঙ্কা জাগিয়েছিল।তবে দমকল কর্মীদের তৎপরতায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে শোধনাগারটির কার্যক্রম বর্তমানে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কিউবা তার মোট জ্বালানি চাহিদার মাত্র এক তৃতীয়াংশ অভ্যন্তরীণভাবে উৎপাদন করতে সক্ষম এবং বাকি অংশের জন্য সম্পূর্ণভাবে আমদানির ওপর নির্ভর করতে হয়।সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ বন্ধ হওয়া এবং কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটি তীব্র জ্বালানি সংকটে ধুঁকছে। জ্বালানির অভাবে দেশটিতে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকছে না যার ফলে সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গণপরিবহন ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালের জরুরি চিকিৎসাসেবাও ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সরকারি কর্মীদের সপ্তাহে মাত্র চার দিন কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।জাতিসংঘ সতর্ক করে বলেছে যে দ্রুত এই সমস্যার সমাধান না হলে কিউবায় বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। মেক্সিকো থেকে দুটি সাহায্যকারী জাহাজ এলেও তা চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য। কিউবার সরকার অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে তেল সরবরাহকারী দেশগুলোকে কিউবায় তেল না পাঠানোর জন্য চাপ দিচ্ছে যা তারা জনগণের ওপর অমানবিক শাস্তি হিসেবে অভিহিত করেছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×