হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুড়িগ্রামে অবৈধ অনুপ্রবেশে আটক ২ ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন



coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুড়িগ্রামে অবৈধ অনুপ্রবেশে আটক ২ ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুড়িগ্রামে অবৈধ অনুপ্রবেশে আটক ২ ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Print Image
[ad_1] কুড়িগ্রাম, ২৮ ফেব্রুয়ারি – কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৬ এর পাশে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ১৫ মিনিটের ওই বৈঠক শেষে বিজিবি সদস্যরা দুই ভারতীয় যুবককে বিএসএফের কাছে হস্তান্তর করেন।এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার নাওডাঙ্গা বালাতারি সীমান্তের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়েছিল। আটককৃত ভারতীয় নাগরিকরা হলেন ভারতের কোচবিহার জেলার দিনহাটা সাহেবগঞ্জের আখিরুল খন্দকার এবং একই জেলার কিশাসামত করলা সাহেবগঞ্জের ফারুক আলী।এ সময় ফুলবাড়ীর খালিসা কোটাল গ্রামের আয়নাল হক নামের এক বাংলাদেশি যুবককে ৮০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। পুলিশ জানায় মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে তারা ওই বাড়িতে অভিযান চালায় এবং তল্লাশি করে দুই ভারতীয় নাগরিকসহ মোট তিনজনকে আটক করে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাঈম জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভারতীয় ওই দুই নাগরিককে বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করে জানান আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়েছে।এম ম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×