হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুড়িগ্রামে ভেঙে ফেলা আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, পরে ছিঁড়ে ফেললেন সমন্বয়ক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৪ অপরাহ্ন


কুড়িগ্রাম, ১৮ ফেব্রুয়ারি – কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বর এলাকায় ভেঙে ফেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার সকালে ওই স্থানে নতুন করে ব্যানারটি ঝুলতে দেখা যায়।

এই ঘটনার একটি ভিডিও জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, কুড়িগ্রামের মাটিতে আওয়ামী লীগের পতাকা উড়বেই।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ভেঙে ফেলা ওই ভবনের সামনে লাগানো ব্যানারে বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা কার্যালয় লেখা রয়েছে। সেখানে পাঁচ থেকে সাতজন যুবককে দাঁড়িয়ে জয় বাংলাসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবদুল আজিজ নাহিদ ঘটনাস্থলে গিয়ে নিজ হাতে ব্যানারটি ছিঁড়ে ফেলেন।

পরবর্তী সময়ে দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে ওই স্থানটি ঘিরে রাখা টিনের বেড়াও ভেঙে দেন। এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ভেঙে ফেলা কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুড়িগ্রামে ভেঙে ফেলা আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, পরে ছিঁড়ে ফেললেন সমন্বয়ক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুড়িগ্রামে ভেঙে ফেলা আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, পরে ছিঁড়ে ফেললেন সমন্বয়ক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Print Image
[ad_1] কুড়িগ্রাম, ১৮ ফেব্রুয়ারি – কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বর এলাকায় ভেঙে ফেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার সকালে ওই স্থানে নতুন করে ব্যানারটি ঝুলতে দেখা যায়।এই ঘটনার একটি ভিডিও জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, কুড়িগ্রামের মাটিতে আওয়ামী লীগের পতাকা উড়বেই।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ভেঙে ফেলা ওই ভবনের সামনে লাগানো ব্যানারে বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা কার্যালয় লেখা রয়েছে। সেখানে পাঁচ থেকে সাতজন যুবককে দাঁড়িয়ে জয় বাংলাসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবদুল আজিজ নাহিদ ঘটনাস্থলে গিয়ে নিজ হাতে ব্যানারটি ছিঁড়ে ফেলেন।পরবর্তী সময়ে দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে ওই স্থানটি ঘিরে রাখা টিনের বেড়াও ভেঙে দেন। এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ভেঙে ফেলা কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×