কুড়িগ্রাম, ১৭ মার্চ – ঢাকা থেকে ফেরা কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় একটি বড় দুর্ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য সামান্য আহত হলেও মাইক্রোবাসটির চালক ও এক সহযাত্রী গুরুতর আহত হয়েছেন।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত ব্যক্তিরা হলেন মাইক্রোবাসের চালক আবুল কালাম আজাদ এবং এমপির সহযাত্রী ইকরাম হোসেন। দুর্ঘটনার পরপরই তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ভাড়ায় চালিত মাইক্রোবাসটি কাউনিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক সজোরে ধাক্কা দেয়। এর ফলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়।
এনএন/ ১৭ মার্চ ২০২৬




মন্তব্য করুন