কক্সবাজারের উখিয়ার আলোচিত কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উখিয়ার কুতুপালং বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল,এড ছমি উদ্দিন, ইউপি সদস্য হেলাল উদ্দিন,বিএনপি নেতা ছৈয়দ নুর ও কবির আহমদ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ব্যবসায়িক নেতারা এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
শপথ গ্রহণ শেষে বক্তারা বলেন, নতুন কমিটি ব্যবসায়ী সমাজের উন্নয়ন, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং ব্যবসায়ীদের অধিকার রক্ষায় আন্তরিকতার সঙ্গে কাজ করবে।
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন




মন্তব্য করুন