হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুতুবদিয়ায় ইউএনও’র সরকারি নাম্বার ক্লোন করে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান উপজেলা প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক,কুতুবদিয়া::

নিজস্ব প্রতিবেদক,কুতুবদিয়া::

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

‎কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নাম্বার ক্লোন করে অসাধু চক্র সাধারণ মানুষের নিকট ফোন করে অর্থ দাবি করছে এমন অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি অত্যন্ত গুরুতর বিবেচনায় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
‎
‎উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নাম্বার ব্যবহার করে প্রতারক চক্র বিভিন্ন প্রলোভন দেখিয়ে আর্থিক সুবিধা নিতে চাইছে বলে জানা গেছে। উপজেলা প্রশাসন এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি কোনো ধরনের অর্থ লেনদেন না করার জন্য অনুরোধ জানিয়েছে।
‎
‎কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, “সরকারি নাম্বার ক্লোন করে যদি কেউ ফোন করে অর্থ দাবি করে তবে তা প্রতারণা। কেউ যেন এ ধরনের ফাঁদে না পড়ে।” একই সঙ্গে তিনি প্রতারণার শিকার হলে দ্রুত থানায় বা উপজেলা প্রশাসনে অবহিত করার আহ্বান জানান।
‎
‎এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে এবং প্রতারক চক্রকে শনাক্ত করতে কার্যক্রম চলছে বলে জানিয়েছেন তিনি।
‎
‎সতর্কবার্তায় সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে—সরকারি কোনো কর্মকর্তা কখনোই ব্যক্তিগতভাবে কারও কাছ থেকে অর্থ দাবি করে না। তাই এমন ফোন এলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুতুবদিয়ায় ইউএনও’র সরকারি নাম্বার ক্লোন করে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান উপজেলা প্রশাসনের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুতুবদিয়ায় ইউএনও’র সরকারি নাম্বার ক্লোন করে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান উপজেলা প্রশাসনের

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,কুতুবদিয়া:: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
Print Image
‎কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নাম্বার ক্লোন করে অসাধু চক্র সাধারণ মানুষের নিকট ফোন করে অর্থ দাবি করছে এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুতর বিবেচনায় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ‎ ‎উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নাম্বার ব্যবহার করে প্রতারক চক্র বিভিন্ন প্রলোভন দেখিয়ে আর্থিক সুবিধা নিতে চাইছে বলে জানা গেছে। উপজেলা প্রশাসন এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি কোনো ধরনের অর্থ লেনদেন না করার জন্য অনুরোধ জানিয়েছে। ‎ ‎কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, “সরকারি নাম্বার ক্লোন করে যদি কেউ ফোন করে অর্থ দাবি করে তবে তা প্রতারণা। কেউ যেন এ ধরনের ফাঁদে না পড়ে।” একই সঙ্গে তিনি প্রতারণার শিকার হলে দ্রুত থানায় বা উপজেলা প্রশাসনে অবহিত করার আহ্বান জানান। ‎ ‎এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে এবং প্রতারক চক্রকে শনাক্ত করতে কার্যক্রম চলছে বলে জানিয়েছেন তিনি। ‎ ‎সতর্কবার্তায় সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে—সরকারি কোনো কর্মকর্তা কখনোই ব্যক্তিগতভাবে কারও কাছ থেকে অর্থ দাবি করে না। তাই এমন ফোন এলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×