হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতের পররাষ্ট্র সচিব হলেন বিক্রম মিসরি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১ জুলাই ২০২৪, ১০:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ২৮ জুন – ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিক্রম মিসরি। তিনি চীনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। মিসরি বর্তমান পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার স্থলাভিষিক্ত হবেন। ১৫ জুলাই দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, মিসরি ১৯৮৯ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) কর্মকর্তা। বর্তমানে তিনি ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে আছেন। ১৪ জুলাই বিনয় কোয়াত্রার মেয়াদ শেষ হবে। এরপর তিনি ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেবেন।

মিসরি ১৯৬৪ সালে কাশ্মীরের শ্রীনগরে জন্মগ্রহণ করেন। তবে ছোটবেলায় পড়াশোনা করেন গোয়ালিয়রে। হিন্দু কলেজ থেকে ইতিহাসে স্নাতক করেন। এরপর এমবিএ করেছিলেন। ভারতের তিনজন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন মিসরি-ইন্দ্রকুমার গুজরাল (১৯৯৭ সাল), মনমোহন সিং (২০১২ থেকে ২০১৪) ও নরেন্দ্র মোদি (২০১৪ মে থেকে জুলাই)।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মিসরি একাধিক দেশে ভারতের রাষ্ট্রদূতও ছিলেন। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত স্পেনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। তারপর মিয়ানমারে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত। মিসরি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত চীনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন, সে সময় পূর্ব লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও চীনের সংঘাত চরমে উঠেছিল।

প্রসঙ্গত, ২০২০ সালের জুনে গালওয়ানে সংঘর্ষের সময় তিনি নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া বেলজিয়াম, পাকিস্তান, আমেরিকা, শ্রীলংকা ও জার্মানিতেও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মিসরি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতের পররাষ্ট্র সচিব হলেন বিক্রম মিসরি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতের পররাষ্ট্র সচিব হলেন বিক্রম মিসরি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১ জুলাই ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৮ জুন – ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিক্রম মিসরি। তিনি চীনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। মিসরি বর্তমান পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার স্থলাভিষিক্ত হবেন। ১৫ জুলাই দায়িত্ব গ্রহণ করবেন তিনি।ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, মিসরি ১৯৮৯ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) কর্মকর্তা। বর্তমানে তিনি ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে আছেন। ১৪ জুলাই বিনয় কোয়াত্রার মেয়াদ শেষ হবে। এরপর তিনি ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেবেন।মিসরি ১৯৬৪ সালে কাশ্মীরের শ্রীনগরে জন্মগ্রহণ করেন। তবে ছোটবেলায় পড়াশোনা করেন গোয়ালিয়রে। হিন্দু কলেজ থেকে ইতিহাসে স্নাতক করেন। এরপর এমবিএ করেছিলেন। ভারতের তিনজন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন মিসরি-ইন্দ্রকুমার গুজরাল (১৯৯৭ সাল), মনমোহন সিং (২০১২ থেকে ২০১৪) ও নরেন্দ্র মোদি (২০১৪ মে থেকে জুলাই)।হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মিসরি একাধিক দেশে ভারতের রাষ্ট্রদূতও ছিলেন। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত স্পেনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। তারপর মিয়ানমারে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত। মিসরি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত চীনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন, সে সময় পূর্ব লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও চীনের সংঘাত চরমে উঠেছিল।প্রসঙ্গত, ২০২০ সালের জুনে গালওয়ানে সংঘর্ষের সময় তিনি নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া বেলজিয়াম, পাকিস্তান, আমেরিকা, শ্রীলংকা ও জার্মানিতেও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মিসরি।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৮ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×