কক্সবাজারের কুতুবদিয়ায় ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টার দিকে কুতুবদিয়া থানার এসআই (নিঃ) মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে পুলিশের একটি টিম দক্ষিণ ধূরুং ইউনিয়নের কালু মিয়াজির পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় পুলিশ তার কাছে ২ পিস ইয়াবা জব্দ করে।
গ্রেফতারকৃত যুবক হলেন, কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের বশির উল্লাহ সিকদার পাড়ার (৭নং ওয়ার্ড) মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ মমিনুল ইসলাম (৪০)।পুলিশ জানিয়েছে, আটক যুবক দীর্ঘদিন ধরে এলাকায় খুচরা মাদক সেবীদেরকে ইয়াবা বিক্রি করে আসছিল।
এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন।




মন্তব্য করুন