হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‎কুতুবদিয়ায় চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় শহীদ উদ্দিন ছোটনকে নাগরিক সংবর্ধনা ও আনন্দ মিছিল

‎কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি::

‎কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি::

শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

কক্সবাজার নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ফিরে পেয়েছেন সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন।

এ উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুব শরীফ দরবারের উপদেষ্টা আলহাজ্ব শাহজাদা মাওলানা মনিরুল মান্নান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার তালেব উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ফরিদুল আলম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
‎
‎এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বড়ঘোপ ঘাটে পৌঁছালে অত্র ইউনিয়নের প্রায় সাড়ে তিন থেকে চার হাজার মানুষের অংশগ্রহণে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নবনিযুক্ত চেয়ারম্যান শহীদ উদ্দিন ছোটন।
‎
‎স্থানীয়রা জানান, দীর্ঘদিনের আইনি লড়াই শেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ায় তারা আনন্দিত এবং আশা প্রকাশ করেন, চেয়ারম্যান শহীদ উদ্দিন ছোটনের নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‎কুতুবদিয়ায় চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় শহীদ উদ্দিন ছোটনকে নাগরিক সংবর্ধনা ও আনন্দ মিছিল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‎কুতুবদিয়ায় চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় শহীদ উদ্দিন ছোটনকে নাগরিক সংবর্ধনা ও আনন্দ মিছিল

প্রতিবেদক: ‎কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:: | প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজার নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ফিরে পেয়েছেন সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন। এ উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎ ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুব শরীফ দরবারের উপদেষ্টা আলহাজ্ব শাহজাদা মাওলানা মনিরুল মান্নান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার তালেব উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ফরিদুল আলম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। ‎ ‎এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বড়ঘোপ ঘাটে পৌঁছালে অত্র ইউনিয়নের প্রায় সাড়ে তিন থেকে চার হাজার মানুষের অংশগ্রহণে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নবনিযুক্ত চেয়ারম্যান শহীদ উদ্দিন ছোটন। ‎ ‎স্থানীয়রা জানান, দীর্ঘদিনের আইনি লড়াই শেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ায় তারা আনন্দিত এবং আশা প্রকাশ করেন, চেয়ারম্যান শহীদ উদ্দিন ছোটনের নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×