হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুতুবদিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া::

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া::

মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন

এ বছর প্রথমবারের মতো “ আর্ন্তজাতিক যুব দিব” এর সাথে একই দিনে “ জাতীয় যুব দিবস” উদযাপনের আয়োজন করা হয়েছে।

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি. বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকালে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাঈনউদ্দিনের সভাপতিত্বে অনষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরমান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক নজরুল ইসলাম ও জাইকা প্রতিনিধি জামাল উদ্দীন। বক্তব্য রাখেন, আইল্যান্ড হাইস্কুল এর প্রধান শিক্ষক সালমান উদ্দিন রাসেল, এনসিপি প্রতিনিধি আবু রাসেল রবিন প্রমুখ। আলোচনা সভা শেষে যুবকদের মাঝে চেক ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন। এসময় স্থানীয় সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নিবন্ধীত যুব সংঘটন মানবিক টিম কুতুবদিয়, প্রতিভা যুব কীড়া সংঘ ও আজম কলোনী জিনুক সংঘের যুব নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি শুধু হাতিয়ার নয়, উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। যুব সমাজকে প্রযুক্তি জ্ঞানে পারদর্শী করাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।বক্তারা আরও বলেন, যুব সমাজের সমস্যা সমাধানে কেবল সরকারের দৃষ্টিকোণ যথেষ্ট নয়।

স্থানীয় কমিউনিটি,যুব সংঘটন,স্বোচ্ছাসেবক টিম এবং ব্যাক্তিগত উদ্যোগের সমন্বয়ে পরিকল্পনা করলে সেটি বাস্তমুখী ও টেকসিই হয়। তাই যুবকদের চাকরি পেছনে না ছুটে কর্মসংস্থান সৃষ্টির মনমানসিকতায় নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুতুবদিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুতুবদিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:: | প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
Print Image
এ বছর প্রথমবারের মতো “ আর্ন্তজাতিক যুব দিব” এর সাথে একই দিনে “ জাতীয় যুব দিবস” উদযাপনের আয়োজন করা হয়েছে। “প্রযুক্তি নির্ভর যুবশক্তি. বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকালে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাঈনউদ্দিনের সভাপতিত্বে অনষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরমান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক নজরুল ইসলাম ও জাইকা প্রতিনিধি জামাল উদ্দীন। বক্তব্য রাখেন, আইল্যান্ড হাইস্কুল এর প্রধান শিক্ষক সালমান উদ্দিন রাসেল, এনসিপি প্রতিনিধি আবু রাসেল রবিন প্রমুখ। আলোচনা সভা শেষে যুবকদের মাঝে চেক ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন। এসময় স্থানীয় সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নিবন্ধীত যুব সংঘটন মানবিক টিম কুতুবদিয়, প্রতিভা যুব কীড়া সংঘ ও আজম কলোনী জিনুক সংঘের যুব নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি শুধু হাতিয়ার নয়, উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। যুব সমাজকে প্রযুক্তি জ্ঞানে পারদর্শী করাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।বক্তারা আরও বলেন, যুব সমাজের সমস্যা সমাধানে কেবল সরকারের দৃষ্টিকোণ যথেষ্ট নয়। স্থানীয় কমিউনিটি,যুব সংঘটন,স্বোচ্ছাসেবক টিম এবং ব্যাক্তিগত উদ্যোগের সমন্বয়ে পরিকল্পনা করলে সেটি বাস্তমুখী ও টেকসিই হয়। তাই যুবকদের চাকরি পেছনে না ছুটে কর্মসংস্থান সৃষ্টির মনমানসিকতায় নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×