হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুতুবদিয়ায় ‎৩ বছরের আইনী লড়াই শেষে বড়ঘোপ ইউপি নির্বাচনের “ঘোড়া” প্রতীকের বিজয় গেজেট

‎নিজস্ব প্রতিবেদক,কুতুবদিয়া ::

‎নিজস্ব প্রতিবেদক,কুতুবদিয়া ::

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

‎কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে জালিয়াতির মাধ্যমে নির্বাচিত চেয়ারম্যানের প্রার্থিতা বাতিল করে অবশেষে “ঘোড়া” প্রতীকের প্রার্থীর বিজয় ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়।
‎
‎মামলার বিবরণে জানা যায়, নির্বাচনে জালিয়াতির মাধ্যমে বড়ঘোপবাসীর ভোটাধিকার হরণ করা হয়েছিল। এ ঘটনায় প্রায় ৩ বছর ৮ মাসের আইনী লড়াই, ১০৯ বার ট্রাইব্যুনালে হাজিরা, জালিয়াত চক্রের ২৯ বার সময়ের আবেদন, পরপর ২ বার আপীল বিভাগে মামলা দায়ের করে প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা হয়। সর্বশেষ ২ দফা গাণিব্যাগ পরিদর্শন শেষে ১৪ আগস্ট ২০২৫ তারিখে আদালত জালিয়াত নির্বাচিত প্রার্থীর “নৌকা” প্রতীক বাতিল করে “ঘোড়া” প্রতীকের বিজয় ঘোষণা করেন।
‎
‎কোনো স্থগিতাদেশ ছাড়াই বৃহস্পতিবার প্রকাশিত গেজেটে বড়ঘোপ ইউনিয়নের জনগণের ভোটের প্রতিফলন ঘটলো।
‎
‎“ঘোড়া” প্রতীকের প্রার্থী আ,ন,ম শহীদ উদ্দিন ছোটন এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন,
‎
‎ “এই বিজয় আমার নয়, এটি বড়ঘোপ ইউনিয়নের ২০ হাজার ভোটার তথা ৩৫ হাজার জনগণের বিজয়। দীর্ঘদিন যারা আমার সঙ্গে ছিলেন, সেই সকল শুভাকাঙ্ক্ষী ও সারথিদের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও সকলকে সঙ্গে নিয়ে বড়ঘোপ ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে চাই।”
‎
‎স্থানীয় সচেতন নাগরিকরাও এ রায়কে বড়ঘোপ ইউনিয়নে ন্যায়বিচারের বিজয় হিসেবে দেখছেন।

🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুতুবদিয়ায় ‎৩ বছরের আইনী লড়াই শেষে বড়ঘোপ ইউপি নির্বাচনের “ঘোড়া” প্রতীকের বিজয় গেজেট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুতুবদিয়ায় ‎৩ বছরের আইনী লড়াই শেষে বড়ঘোপ ইউপি নির্বাচনের “ঘোড়া” প্রতীকের বিজয় গেজেট

প্রতিবেদক: ‎নিজস্ব প্রতিবেদক,কুতুবদিয়া :: | প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
Print Image
‎কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে জালিয়াতির মাধ্যমে নির্বাচিত চেয়ারম্যানের প্রার্থিতা বাতিল করে অবশেষে “ঘোড়া” প্রতীকের প্রার্থীর বিজয় ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। ‎ ‎মামলার বিবরণে জানা যায়, নির্বাচনে জালিয়াতির মাধ্যমে বড়ঘোপবাসীর ভোটাধিকার হরণ করা হয়েছিল। এ ঘটনায় প্রায় ৩ বছর ৮ মাসের আইনী লড়াই, ১০৯ বার ট্রাইব্যুনালে হাজিরা, জালিয়াত চক্রের ২৯ বার সময়ের আবেদন, পরপর ২ বার আপীল বিভাগে মামলা দায়ের করে প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা হয়। সর্বশেষ ২ দফা গাণিব্যাগ পরিদর্শন শেষে ১৪ আগস্ট ২০২৫ তারিখে আদালত জালিয়াত নির্বাচিত প্রার্থীর “নৌকা” প্রতীক বাতিল করে “ঘোড়া” প্রতীকের বিজয় ঘোষণা করেন। ‎ ‎কোনো স্থগিতাদেশ ছাড়াই বৃহস্পতিবার প্রকাশিত গেজেটে বড়ঘোপ ইউনিয়নের জনগণের ভোটের প্রতিফলন ঘটলো। ‎ ‎“ঘোড়া” প্রতীকের প্রার্থী আ,ন,ম শহীদ উদ্দিন ছোটন এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‎ ‎ “এই বিজয় আমার নয়, এটি বড়ঘোপ ইউনিয়নের ২০ হাজার ভোটার তথা ৩৫ হাজার জনগণের বিজয়। দীর্ঘদিন যারা আমার সঙ্গে ছিলেন, সেই সকল শুভাকাঙ্ক্ষী ও সারথিদের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও সকলকে সঙ্গে নিয়ে বড়ঘোপ ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে চাই।” ‎ ‎স্থানীয় সচেতন নাগরিকরাও এ রায়কে বড়ঘোপ ইউনিয়নে ন্যায়বিচারের বিজয় হিসেবে দেখছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×