হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুতুবদিয়ার কৈয়ারবিল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে শফিউল আলম কুতুবীর দায়িত্ব গ্রহণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঁচবার নির্বাচিত জনপ্রতিনিধি শফিউল আলম কুতুবী। তিনি বুধবার (৩০ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব, সদস্য-সদস্যাবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ, দফাদার, গ্রাম পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দীর্ঘদিন ধরে ন্যায়নিষ্ঠার সঙ্গে সালিশ ও জনসেবা কার্যক্রমে যুক্ত থাকা শফিউল আলম কুতুবী কৈয়ারবিল ইউনিয়নের সর্বস্তরের জনগণের আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। আর্থিকভাবে স্বল্পস্বচ্ছল হলেও এলাকার মানুষের প্রতি তার আত্মিক ভালোবাসা ও নিরবচ্ছিন্ন সেবামূলক কর্মকাণ্ডে তিনি ব্যাপক প্রশংসা পেয়েছেন।

দায়িত্ব গ্রহণকালে তিনি বলেন,“এই দায়িত্ব আল্লাহর পক্ষ হতে একটি প্রতিনিধিত্ব। এটি শুধু সম্মান নয়, বিশাল দায়িত্ব। আমি চাই সবাই মিলে সমন্বয়ের মাধ্যমে একটি সেবামূলক, স্বচ্ছ ও দায়িত্বশীল ইউনিয়ন গড়ে তুলতে।”

আরও পড়ুন

দ্বিতীয় দিনেও সেন্টমার্টিনে যাচ্ছে ১ হাজার ৫৫৪ জন পর্যটক

তিনি পবিত্র কুরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করে দায়িত্ব পালনের গুরুত্ব ও দায়বদ্ধতা তুলে ধরেন এবং পরিষদের সকল সদস্য, সচিব ও স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

স্থানীয়রা মনে করেন, অভিজ্ঞতা, সততা ও দূরদর্শিতা বিবেচনায় শফিউল আলম কুতুবীই এই ইউনিয়নের আগামী নির্বাচনে যোগ্য চেয়ারম্যান হিসেবে জনগণের প্রথম পছন্দ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কুতুবদিয়ার কৈয়ারবিল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে শফিউল আলম কুতুবীর দায়িত্ব গ্রহণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুতুবদিয়ার কৈয়ারবিল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে শফিউল আলম কুতুবীর দায়িত্ব গ্রহণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঁচবার নির্বাচিত জনপ্রতিনিধি শফিউল আলম কুতুবী। তিনি বুধবার (৩০ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব, সদস্য-সদস্যাবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ, দফাদার, গ্রাম পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দীর্ঘদিন ধরে ন্যায়নিষ্ঠার সঙ্গে সালিশ ও জনসেবা কার্যক্রমে যুক্ত থাকা শফিউল আলম কুতুবী কৈয়ারবিল ইউনিয়নের সর্বস্তরের জনগণের আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। আর্থিকভাবে স্বল্পস্বচ্ছল হলেও এলাকার মানুষের প্রতি তার আত্মিক ভালোবাসা ও নিরবচ্ছিন্ন সেবামূলক কর্মকাণ্ডে তিনি ব্যাপক প্রশংসা পেয়েছেন। দায়িত্ব গ্রহণকালে তিনি বলেন,“এই দায়িত্ব আল্লাহর পক্ষ হতে একটি প্রতিনিধিত্ব। এটি শুধু সম্মান নয়, বিশাল দায়িত্ব। আমি চাই সবাই মিলে সমন্বয়ের মাধ্যমে একটি সেবামূলক, স্বচ্ছ ও দায়িত্বশীল ইউনিয়ন গড়ে তুলতে।” তিনি পবিত্র কুরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করে দায়িত্ব পালনের গুরুত্ব ও দায়বদ্ধতা তুলে ধরেন এবং পরিষদের সকল সদস্য, সচিব ও স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন। স্থানীয়রা মনে করেন, অভিজ্ঞতা, সততা ও দূরদর্শিতা বিবেচনায় শফিউল আলম কুতুবীই এই ইউনিয়নের আগামী নির্বাচনে যোগ্য চেয়ারম্যান হিসেবে জনগণের প্রথম পছন্দ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×