হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্পে ভুয়া এনআইডি-ড্রাইভিং লাইসেন্স তৈরি, গ্রেপ্তার ৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২, ০৮:০৯ পূর্বাহ্ন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ঘরে বসে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন জাল সনদপত্র ও বিপুল তৈরির সরঞ্জামসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ৮ আমর্ড পুলিশএপিবিয়নের সদস্যরা।

বুধবার (২০জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া লম্বাশিয়া ১নং ক্যাম্পে আবদুল্লাহ নামক এক রোহিঙ্গার বসত ঘর থেকে তাদের গ্রপ্তার করা হয়।

গ্রেপ্তার হলেন , মোঃ আবদুল্লাহ (৩৭),আবুল খায়ের (১৮),মোঃ ইসমাইল (৪৫),মোঃ ত্বালহা (৬০),মোঃ হারুন (৩৬)।

বিষয়টি নিশ্চিত করেন ৮আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা রোহিঙ্গাদের ঘরে বসে মোটা অংকের টাকার বিনিময়ে অল্প সময়ের মধ্যে ভুয়া এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন প্রকার জাল সনদ তৈরি করে আসছিল। এ ধরনের ভুয়া জাল সনদ ও আইডি তৈরির কথা আমাদের কাছে খবর আসলে আমাদের একটি টিম ওই চক্রের সঙ্গে জড়িতদের আটকে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারণা চক্রের ৫ জনকে গ্রেপ্তার করে।

অভিযানে তল্লাশী করে ৪টি ল্যাপটপ, ৮টি স্মার্টফোন, ৪টি পেনড্রাইভ, ২টি স্ক্যানার+ প্রিন্টার, আটাশটি অনলাইন ডুপ্লিকেট জন্ম নিবন্ধন রেজিষ্ট্রেশন, ১১ টি জন্ম নিবন্ধন তথ্য যাচাই, ৩০ টি ডুপ্লিকেট জন্মসনদ, ২০ টি ডুপ্লিকেট এনআইডি, ২০০ টি বিভিন্ন ব্যক্তির এনআইডির ফটোকপি, ২০ টি ডুপ্লিকেট এনআইডি, ২০০ টি বিভিন্ন ব্যক্তির এনআইডির ফটোকপি, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংকের চেক বই ও জমা দেওয়ার বই, ০৫টি সিল, ০১ টি সমবায় সমিতির নিবন্ধন সনদ পত্র, ২০ টি শাহপুরি বাস্তহারা আদর্শ গ্রাম সমবায় সমিতি লিঃ এর সদস্য ফরম, ৩৫ টি টাকা জমা দেওয়ার পাশ বহিঃ,০৮ টি ০৪ নং রাজাপালং ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স, যার প্রত্যেকটিতে মোঃ আবদুল্লাহ নামে লিপিবদ্ধ, ০৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের জাতীয়তা সনদ সহ আরো বিভিন্ন নামের ০৪টি জাতীয়তা সনদ, ০৪ নং রাজাপালং ইউনিয়ন পরিষদের ভূমিহীন সনদ-০৫ টি, আবদুল্লাহ নামের ইলেক্ট্রিক বিলের কাগজ পত্র, বিভিন্ন ধরণের জায়গা জমির দলিল ও খতিয়ান, মোঃ ইসমাইলের জন্ম সনদ ও আইডি কার্ড, মোঃ ত্বালহা এর সিটি কর্পোরেশনের জাতীয় সনদ, জন্ম সনদ এনআইডি (নকল) ও মোঃ হারুন এর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জব্দ করা হয়।

প্রাথমিকভাবে তারা স্বীকার করেন, তারা দীর্ঘদিন থেকে সাধারণ রোহিঙ্গাদের অবৈধভাবে নকল বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্ট তৈরি করে দিয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে আসছে। সাধারণ রোহিঙ্গারা মূলত বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ এবং বিদেশে গমনের জন্য পাসপোর্ট তৈরির লক্ষ্যে উক্ত দালাল চক্রকে মোটা অংকের টাকা প্রদান করে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকতর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রোহিঙ্গা ক্যাম্পে ভুয়া এনআইডি-ড্রাইভিং লাইসেন্স তৈরি, গ্রেপ্তার ৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্পে ভুয়া এনআইডি-ড্রাইভিং লাইসেন্স তৈরি, গ্রেপ্তার ৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২, ০৮:০৯ পূর্বাহ্ন
Print Image
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ঘরে বসে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন জাল সনদপত্র ও বিপুল তৈরির সরঞ্জামসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ৮ আমর্ড পুলিশএপিবিয়নের সদস্যরা। বুধবার (২০জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া লম্বাশিয়া ১নং ক্যাম্পে আবদুল্লাহ নামক এক রোহিঙ্গার বসত ঘর থেকে তাদের গ্রপ্তার করা হয়। গ্রেপ্তার হলেন , মোঃ আবদুল্লাহ (৩৭),আবুল খায়ের (১৮),মোঃ ইসমাইল (৪৫),মোঃ ত্বালহা (৬০),মোঃ হারুন (৩৬)। বিষয়টি নিশ্চিত করেন ৮আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা রোহিঙ্গাদের ঘরে বসে মোটা অংকের টাকার বিনিময়ে অল্প সময়ের মধ্যে ভুয়া এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন প্রকার জাল সনদ তৈরি করে আসছিল। এ ধরনের ভুয়া জাল সনদ ও আইডি তৈরির কথা আমাদের কাছে খবর আসলে আমাদের একটি টিম ওই চক্রের সঙ্গে জড়িতদের আটকে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারণা চক্রের ৫ জনকে গ্রেপ্তার করে। অভিযানে তল্লাশী করে ৪টি ল্যাপটপ, ৮টি স্মার্টফোন, ৪টি পেনড্রাইভ, ২টি স্ক্যানার+ প্রিন্টার, আটাশটি অনলাইন ডুপ্লিকেট জন্ম নিবন্ধন রেজিষ্ট্রেশন, ১১ টি জন্ম নিবন্ধন তথ্য যাচাই, ৩০ টি ডুপ্লিকেট জন্মসনদ, ২০ টি ডুপ্লিকেট এনআইডি, ২০০ টি বিভিন্ন ব্যক্তির এনআইডির ফটোকপি, ২০ টি ডুপ্লিকেট এনআইডি, ২০০ টি বিভিন্ন ব্যক্তির এনআইডির ফটোকপি, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংকের চেক বই ও জমা দেওয়ার বই, ০৫টি সিল, ০১ টি সমবায় সমিতির নিবন্ধন সনদ পত্র, ২০ টি শাহপুরি বাস্তহারা আদর্শ গ্রাম সমবায় সমিতি লিঃ এর সদস্য ফরম, ৩৫ টি টাকা জমা দেওয়ার পাশ বহিঃ,০৮ টি ০৪ নং রাজাপালং ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স, যার প্রত্যেকটিতে মোঃ আবদুল্লাহ নামে লিপিবদ্ধ, ০৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের জাতীয়তা সনদ সহ আরো বিভিন্ন নামের ০৪টি জাতীয়তা সনদ, ০৪ নং রাজাপালং ইউনিয়ন পরিষদের ভূমিহীন সনদ-০৫ টি, আবদুল্লাহ নামের ইলেক্ট্রিক বিলের কাগজ পত্র, বিভিন্ন ধরণের জায়গা জমির দলিল ও খতিয়ান, মোঃ ইসমাইলের জন্ম সনদ ও আইডি কার্ড, মোঃ ত্বালহা এর সিটি কর্পোরেশনের জাতীয় সনদ, জন্ম সনদ এনআইডি (নকল) ও মোঃ হারুন এর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জব্দ করা হয়। প্রাথমিকভাবে তারা স্বীকার করেন, তারা দীর্ঘদিন থেকে সাধারণ রোহিঙ্গাদের অবৈধভাবে নকল বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্ট তৈরি করে দিয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে আসছে। সাধারণ রোহিঙ্গারা মূলত বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ এবং বিদেশে গমনের জন্য পাসপোর্ট তৈরির লক্ষ্যে উক্ত দালাল চক্রকে মোটা অংকের টাকা প্রদান করে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকতর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×