হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুতুব‌দিয়ায় ‘ভাত’ নি‌য়ে ছু‌রিকাঘা‌তে যুবক নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন

কক্সবাজারের কুতুব‌দিয়ায় এক‌টি এন‌জিও সংস্থার পু‌ষ্টি বিষয়ক কর্মশালায় ভা‌তের প‌্যা‌কেট নি‌য়ে দুই গ্রু‌পে সংঘ‌র্ষের ঘটনায় ছু‌রিকাঘা‌তে ফরহাদুল ইসলাম আরজু (২০) না‌মের এক যুবক নিহত হ‌য়ে‌ছে। এসময় আহত হ‌য়ে‌ছে আ‌রও ৫ জন।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, বৃহস্প‌তিবার (২৩ মে) দুপু‌রে আলী আকবর ডেইল শা‌ন্তিবাজার এলাকায় এক‌টি এন‌জিও সংস্থার পু‌ষ্টি বিষয়ক কর্মশালা চল‌ছিল। সেখা‌নে ১০০ জ‌নের নির্ধা‌রিত তা‌লিকা দেয় ফরহা‌দের প‌ক্ষে‌র গ্রুপ। তা‌লিকা মনঃপুত না হওয়ায় স্থানীয় ইউ‌পি সদস‌্য মোশাররফ গ্রু‌পের ১৫-২০ জ‌ন ব‌্যক্তি‌দের জন্য ভা‌তের প‌্যা‌কেট বরাদ্দ রাখার দা‌বি জানায়।

এসময় সী‌মিত প‌্যা‌কেট থাকায় উভয় প‌ক্ষে‌র মা‌ঝে ঝগড়া বাঁধে। এক পর্যা‌য়ে মেম্বার মোশারর‌ফ গ্রু‌পের এক ব‌্যক্তি আব্দুল হাদী সিকদার পাড়ার আরফা‌তের ছেলে ফরহাদের পে‌টে ছু‌রি ঢু‌কি‌য়ে দেয়। এসময় উভয় প‌ক্ষ সংঘর্ষে জড়িয়ে প‌ড়ে। এসময় ঘাটকুল পাড়ার রিয়াদ (১৯), আ. হাদী সিকদার পাড়ার কুরবান আলী (১৮), নিশাত (১৭), শাফায়াত (৪০), তাহ‌ছিফ (১৮) আহত হয়। আহত‌দের উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নেয়ার পর ক‌য়েকজ‌নের জখম গুরুতর হওয়ায় তা‌দের জেলা সদর হাসপাতা‌লে রেফার করা হ‌য়ে‌ছে।

আলী আকবর ডেইল ইউ‌পি চেয়ারম‌্যান মুহাম্মদ জাহাঙ্গীর সিকদার ব‌লেন, ঘটনার বিষয়‌টি তি‌নি প‌রে শু‌নে‌ছেন। ত‌বে উভয় প‌ক্ষে‌র মা‌ঝে পূর্ব শত্রুতাও র‌য়ে‌ছে। তারই জে‌রে আজ‌কে খু‌নের ঘটনা ঘ‌টে‌ছে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

থানার অ‌ফিসার ইনচার্জ গোলাম ক‌বির জানান, দুই পক্ষে‌র সংঘ‌র্ষের ঘটনায় ফরহাদ না‌মের এক যুবক নিহত হ‌য়ে‌ছে। আহত হ‌য়ে‌ছে অন্তত ৫ জন। নিহতের প্রাথ‌মিক সুরতহাল রি‌পো‌র্টের পর ময়নাতদ‌ন্তের জন‌্য লাশ‌টি জেলা সদর হাসপাতা‌লের ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুতুব‌দিয়ায় ‘ভাত’ নি‌য়ে ছু‌রিকাঘা‌তে যুবক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুতুব‌দিয়ায় ‘ভাত’ নি‌য়ে ছু‌রিকাঘা‌তে যুবক নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের কুতুব‌দিয়ায় এক‌টি এন‌জিও সংস্থার পু‌ষ্টি বিষয়ক কর্মশালায় ভা‌তের প‌্যা‌কেট নি‌য়ে দুই গ্রু‌পে সংঘ‌র্ষের ঘটনায় ছু‌রিকাঘা‌তে ফরহাদুল ইসলাম আরজু (২০) না‌মের এক যুবক নিহত হ‌য়ে‌ছে। এসময় আহত হ‌য়ে‌ছে আ‌রও ৫ জন। প্রত‌্যক্ষদর্শীরা জানান, বৃহস্প‌তিবার (২৩ মে) দুপু‌রে আলী আকবর ডেইল শা‌ন্তিবাজার এলাকায় এক‌টি এন‌জিও সংস্থার পু‌ষ্টি বিষয়ক কর্মশালা চল‌ছিল। সেখা‌নে ১০০ জ‌নের নির্ধা‌রিত তা‌লিকা দেয় ফরহা‌দের প‌ক্ষে‌র গ্রুপ। তা‌লিকা মনঃপুত না হওয়ায় স্থানীয় ইউ‌পি সদস‌্য মোশাররফ গ্রু‌পের ১৫-২০ জ‌ন ব‌্যক্তি‌দের জন্য ভা‌তের প‌্যা‌কেট বরাদ্দ রাখার দা‌বি জানায়। এসময় সী‌মিত প‌্যা‌কেট থাকায় উভয় প‌ক্ষে‌র মা‌ঝে ঝগড়া বাঁধে। এক পর্যা‌য়ে মেম্বার মোশারর‌ফ গ্রু‌পের এক ব‌্যক্তি আব্দুল হাদী সিকদার পাড়ার আরফা‌তের ছেলে ফরহাদের পে‌টে ছু‌রি ঢু‌কি‌য়ে দেয়। এসময় উভয় প‌ক্ষ সংঘর্ষে জড়িয়ে প‌ড়ে। এসময় ঘাটকুল পাড়ার রিয়াদ (১৯), আ. হাদী সিকদার পাড়ার কুরবান আলী (১৮), নিশাত (১৭), শাফায়াত (৪০), তাহ‌ছিফ (১৮) আহত হয়। আহত‌দের উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নেয়ার পর ক‌য়েকজ‌নের জখম গুরুতর হওয়ায় তা‌দের জেলা সদর হাসপাতা‌লে রেফার করা হ‌য়ে‌ছে। আলী আকবর ডেইল ইউ‌পি চেয়ারম‌্যান মুহাম্মদ জাহাঙ্গীর সিকদার ব‌লেন, ঘটনার বিষয়‌টি তি‌নি প‌রে শু‌নে‌ছেন। ত‌বে উভয় প‌ক্ষে‌র মা‌ঝে পূর্ব শত্রুতাও র‌য়ে‌ছে। তারই জে‌রে আজ‌কে খু‌নের ঘটনা ঘ‌টে‌ছে। থানার অ‌ফিসার ইনচার্জ গোলাম ক‌বির জানান, দুই পক্ষে‌র সংঘ‌র্ষের ঘটনায় ফরহাদ না‌মের এক যুবক নিহত হ‌য়ে‌ছে। আহত হ‌য়ে‌ছে অন্তত ৫ জন। নিহতের প্রাথ‌মিক সুরতহাল রি‌পো‌র্টের পর ময়নাতদ‌ন্তের জন‌্য লাশ‌টি জেলা সদর হাসপাতা‌লের ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×