হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর গভীর শোক ও তদন্তের নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন


কুমিল্লা, ২২ মার্চ – কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এসব ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এসব দুর্ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর আবারও কুমিল্লায় এ ধরনের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। প্রধানমন্ত্রী কুমিল্লার রেলক্রসিং দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

গ্রাম পুলিশের বেতন ও অবসরকালীন ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একইসঙ্গে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। এসব ঘটনায় কারও কোনো ধরনের অবহেলা প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ারও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জানা গেছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষের দুটি এবং কুমিল্লা জেলা প্রশাসনের একটিসহ মোট তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসব কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইতোমধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয় যে, প্রধানমন্ত্রী ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন।

এর বাইরে ফেনী, হবিগঞ্জ এবং জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে ঘটা পৃথক দুর্ঘটনায় নিহতদের প্রতিও শোক প্রকাশ করেছেন তিনি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে প্রধানমন্ত্রী জানান, ঈদের আনন্দঘন সময়ে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

এ এম/ ২২ মার্চ ২০২৬


🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর গভীর শোক ও তদন্তের নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর গভীর শোক ও তদন্তের নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Print Image
[ad_1] কুমিল্লা, ২২ মার্চ – কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এসব ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।রোববার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এসব দুর্ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর আবারও কুমিল্লায় এ ধরনের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। প্রধানমন্ত্রী কুমিল্লার রেলক্রসিং দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে দ্রুত খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।একইসঙ্গে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। এসব ঘটনায় কারও কোনো ধরনের অবহেলা প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ারও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জানা গেছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষের দুটি এবং কুমিল্লা জেলা প্রশাসনের একটিসহ মোট তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসব কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইতোমধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয় যে, প্রধানমন্ত্রী ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন।এর বাইরে ফেনী, হবিগঞ্জ এবং জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে ঘটা পৃথক দুর্ঘটনায় নিহতদের প্রতিও শোক প্রকাশ করেছেন তিনি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে প্রধানমন্ত্রী জানান, ঈদের আনন্দঘন সময়ে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।এ এম/ ২২ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×