হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য ও বাজি জব্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন


কুমিল্লা, ২ মার্চ – কুমিল্লায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও আতশবাজি উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

সোমবার (২ মার্চ) ভোরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির আওতাধীন লক্ষ্মীপুর সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

সোমবার বিকেলে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভোর আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ‘বলের ডেপা’ নামক স্থানে অভিযান চালায় বিজিবির টহল দল।

সেখানে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় পণ্য ও কিং কোবরা ব্র্যান্ডের আতশবাজি পাওয়া যায় যা অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছিল।

লে. কর্নেল মীর আলী এজাজ জানান, এ ধরনের চোরাচালান দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর এবং জননিরাপত্তার জন্যও হুমকির কারণ হয়ে দাঁড়ায়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য ও বাজি জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য ও বাজি জব্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Print Image
[ad_1] কুমিল্লা, ২ মার্চ – কুমিল্লায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও আতশবাজি উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।সোমবার (২ মার্চ) ভোরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির আওতাধীন লক্ষ্মীপুর সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা।সোমবার বিকেলে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভোর আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ‘বলের ডেপা’ নামক স্থানে অভিযান চালায় বিজিবির টহল দল।সেখানে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় পণ্য ও কিং কোবরা ব্র্যান্ডের আতশবাজি পাওয়া যায় যা অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছিল।লে. কর্নেল মীর আলী এজাজ জানান, এ ধরনের চোরাচালান দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর এবং জননিরাপত্তার জন্যও হুমকির কারণ হয়ে দাঁড়ায়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×