হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুর্মিটোলা হাসপাতাল থেকে এক ইরানির মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ মে ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন

ঢাকা, ১০ মে – রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে এক ইরানি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম গোলনারি সাইদ (৪০)।

মঙ্গলবার (৯ মে) দিবাগত রাতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য বুধবার (১০ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, তিনি ইরানি নাগরিক। রাজধানীর বারিধারা ডিওএইচএসের ৭ নম্বর রোডের একটি বাসায় থাকতেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নভেম্বরের প্রথম ৯ দিনেই এলো প্রায় ১২৮ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ৩১ শতাংশের বেশি

তিনি জানান, খবর পেয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এদিকে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ জানান, নিজ বাসায় ওই ইরানি অসুস্থ হয়ে পড়লে রুমমেট তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অসুস্থতা জনিত কারণে মৃত্যু।

সূত্র: বাংলানিউজ

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুর্মিটোলা হাসপাতাল থেকে এক ইরানির মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুর্মিটোলা হাসপাতাল থেকে এক ইরানির মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ মে ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ মে – রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে এক ইরানি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম গোলনারি সাইদ (৪০)। মঙ্গলবার (৯ মে) দিবাগত রাতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য বুধবার (১০ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, তিনি ইরানি নাগরিক। রাজধানীর বারিধারা ডিওএইচএসের ৭ নম্বর রোডের একটি বাসায় থাকতেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, খবর পেয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিস্তারিত জানার চেষ্টা চলছে। এদিকে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ জানান, নিজ বাসায় ওই ইরানি অসুস্থ হয়ে পড়লে রুমমেট তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অসুস্থতা জনিত কারণে মৃত্যু। সূত্র: বাংলানিউজ  

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×