হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন


খুলনা, ২২ ফেব্রুয়ারি – খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিএনপি ও যুবদলের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—বিএনপি নেতা আব্দুল করিম মোল্লা, যুবদল নেতা আনোয়ার হোসেন, ইব্রাহিম হাওলাদার ও বিএনপির সর্মথক শফিকুল।

গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তাদেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিকাবুল ইসলাম।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়।

কুয়েট প্রশাসনের পক্ষে নিরাপত্তা পরিদর্শক মো. মনিরুজ্জামান লিটন বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ধারী ৪০০/৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার নম্বর-১৭। মামলার পরদিনই শুক্রবার চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে, কুয়েটের ঘটনায় চার বিএনপি-যুবদল নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনা বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিএনপির নেতাকর্মীদের হয়রানি করলে পরিণাম ভালো হবে না।

নগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জিমাজানুর রহমান মিলটনের পাঠানো এক বিবৃতিতে এমনটি জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ নেতাকর্মী গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] খুলনা, ২২ ফেব্রুয়ারি – খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিএনপি ও যুবদলের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—বিএনপি নেতা আব্দুল করিম মোল্লা, যুবদল নেতা আনোয়ার হোসেন, ইব্রাহিম হাওলাদার ও বিএনপির সর্মথক শফিকুল।গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তাদেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিকাবুল ইসলাম।এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়।কুয়েট প্রশাসনের পক্ষে নিরাপত্তা পরিদর্শক মো. মনিরুজ্জামান লিটন বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ধারী ৪০০/৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার নম্বর-১৭। মামলার পরদিনই শুক্রবার চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।এদিকে, কুয়েটের ঘটনায় চার বিএনপি-যুবদল নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনা বিএনপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিএনপির নেতাকর্মীদের হয়রানি করলে পরিণাম ভালো হবে না।নগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জিমাজানুর রহমান মিলটনের পাঠানো এক বিবৃতিতে এমনটি জানানো হয়।বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×