হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কেকের প্যাকেট ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক, কক্সবাজার থেকে মাদক নিয়ে ঢাকায় বিক্রি!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১২ আগস্ট ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন

ঢাকার সাভারে কেকের প্যাকেটে ইয়াবা এনে বিক্রির সময় হাতেনাতে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ আগস্ট) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন (৩৮) টাঙ্গাইলের ঘাটাইল থানার মৃত কলিম উদ্দিনের ছেলে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, শুক্রবার (১১ আগস্ট) রাতে সিএন্ডবি এলাকায় মাদক বেচাকেনার গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন নামে এক মাদক কারবারি পালিয়ে যায়। তবে মামুনকে আটক করা হয়। এ সময় তার কাছে কেকের প্যাকেটে লুকানো ১ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

এসআই আরও জানান, আটক মামুন দীর্ঘ দিন ধরে কক্সবাজার থেকে মাদক এনে সাভারের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে টাঙ্গাইল জেলায় ছয়টি মাদক মামলা রয়েছে। আজ সাভার মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

পলাতক সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

কেকের প্যাকেট ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক, কক্সবাজার থেকে মাদক নিয়ে ঢাকায় বিক্রি!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কেকের প্যাকেট ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক, কক্সবাজার থেকে মাদক নিয়ে ঢাকায় বিক্রি!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন
Print Image
ঢাকার সাভারে কেকের প্যাকেটে ইয়াবা এনে বিক্রির সময় হাতেনাতে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ আগস্ট) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন (৩৮) টাঙ্গাইলের ঘাটাইল থানার মৃত কলিম উদ্দিনের ছেলে। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, শুক্রবার (১১ আগস্ট) রাতে সিএন্ডবি এলাকায় মাদক বেচাকেনার গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন নামে এক মাদক কারবারি পালিয়ে যায়। তবে মামুনকে আটক করা হয়। এ সময় তার কাছে কেকের প্যাকেটে লুকানো ১ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। এসআই আরও জানান, আটক মামুন দীর্ঘ দিন ধরে কক্সবাজার থেকে মাদক এনে সাভারের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে টাঙ্গাইল জেলায় ছয়টি মাদক মামলা রয়েছে। আজ সাভার মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। পলাতক সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×