হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন


ঢাকা, ২১ ফেব্রুয়ারি – মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

শনিবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত হয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, প্রফেসর ড. মো. নূরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কেবল কেন্দ্রীয় শহিদ মিনারেই নয়, গাজীপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের স্মৃতি মিনারেও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের স্মরণ করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও আঞ্চলিক কেন্দ্রগুলোতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে প্রত্যুষে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস, ঢাকার ধানমন্ডির নগর কার্যালয় এবং আঞ্চলিক কেন্দ্রগুলোতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। ভাষা শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন।

এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ ফেব্রুয়ারি – মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।শনিবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত হয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, প্রফেসর ড. মো. নূরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম।এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কেবল কেন্দ্রীয় শহিদ মিনারেই নয়, গাজীপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের স্মৃতি মিনারেও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের স্মরণ করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও আঞ্চলিক কেন্দ্রগুলোতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে প্রত্যুষে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস, ঢাকার ধানমন্ডির নগর কার্যালয় এবং আঞ্চলিক কেন্দ্রগুলোতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। ভাষা শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন।এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×