হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কেন হঠাৎ প্রিয় ক্যাম্পাসে বুবলী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ জুলাই ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন


ঢাকা, ৩০ জুন – ঢাকাই সিনেমার বর্তমান সময়ের প্রথম সারির নায়িকা শবনম বুবলী। অর্থনীতিতে স্নাতক সম্পন্নের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করেছেন তিনি।

এরপর ২০১৩ সালে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠক হিসেবে ক্যারিয়ার শুরু করেন বুবলী। বছরখানেক ব্যবধানেই সিনেমায় অভিষেক ঘটে এই তারকার।

২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি বুবলীকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। নায়িকাও সেই প্রস্তাবে রাজি হন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে গেছেন তিনি। কাজ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে একাধিক ছবিতে।

২০১৮ সালের শেষের দিকে শাকিবকে বিয়ে করেন বুবলী। দুই বছর পরই তাদের সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান। তবে বর্তমানে স্বামীর সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না এই অভিনেত্রী।

ব্যক্তিজীবন, সংসার, বিচ্ছেদ নিয়ে প্রতিনিয়তই সংবাদের শিরোনাম হন তিনি। এসবের মাঝেই সম্প্রতি নিজের বিশ্ববিদ্যালয়ের স্মৃতিতে ফিরে গেছেন বুবলী। সম্প্রতি নিজ বিশ্ববিদ্যালয়ের প্রিয় ক্যাম্পাসে হাজির হয়েছিলেন তিনি।

রোববার (৩০ জুন) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা গেছে বুবলীকে।

ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ভীষণ প্রিয় জায়গা, প্রিয় ক্যাম্পাস, ঢাকা ইউনিভার্সিটি।

বুবলীর সেই ছবিতে ভক্তরাও বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘অলরাউন্ডার বুবলী আপু। যেমন শিক্ষিত তেমন ভদ্র। তোমার অভিনয়েও সবাই মুগ্ধ।’ কারো মন্তব্য, ‘এটা আমাদেরও প্রিয় ক্যাম্পাস। আপনাকে এখানে দেখে ভালো লাগছে।’

বুবলীকে সবশেষ দেখা গেছে মোহাম্মদ ইকবালের রিভেঞ্জ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান।

আইএ/ ৩০ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

কেন হঠাৎ প্রিয় ক্যাম্পাসে বুবলী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কেন হঠাৎ প্রিয় ক্যাম্পাসে বুবলী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ জুন – ঢাকাই সিনেমার বর্তমান সময়ের প্রথম সারির নায়িকা শবনম বুবলী। অর্থনীতিতে স্নাতক সম্পন্নের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করেছেন তিনি।এরপর ২০১৩ সালে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠক হিসেবে ক্যারিয়ার শুরু করেন বুবলী। বছরখানেক ব্যবধানেই সিনেমায় অভিষেক ঘটে এই তারকার।২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি বুবলীকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। নায়িকাও সেই প্রস্তাবে রাজি হন।এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে গেছেন তিনি। কাজ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে একাধিক ছবিতে।২০১৮ সালের শেষের দিকে শাকিবকে বিয়ে করেন বুবলী। দুই বছর পরই তাদের সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান। তবে বর্তমানে স্বামীর সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না এই অভিনেত্রী।ব্যক্তিজীবন, সংসার, বিচ্ছেদ নিয়ে প্রতিনিয়তই সংবাদের শিরোনাম হন তিনি। এসবের মাঝেই সম্প্রতি নিজের বিশ্ববিদ্যালয়ের স্মৃতিতে ফিরে গেছেন বুবলী। সম্প্রতি নিজ বিশ্ববিদ্যালয়ের প্রিয় ক্যাম্পাসে হাজির হয়েছিলেন তিনি।রোববার (৩০ জুন) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা গেছে বুবলীকে।ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ভীষণ প্রিয় জায়গা, প্রিয় ক্যাম্পাস, ঢাকা ইউনিভার্সিটি।বুবলীর সেই ছবিতে ভক্তরাও বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘অলরাউন্ডার বুবলী আপু। যেমন শিক্ষিত তেমন ভদ্র। তোমার অভিনয়েও সবাই মুগ্ধ।’ কারো মন্তব্য, ‘এটা আমাদেরও প্রিয় ক্যাম্পাস। আপনাকে এখানে দেখে ভালো লাগছে।’বুবলীকে সবশেষ দেখা গেছে মোহাম্মদ ইকবালের রিভেঞ্জ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান।আইএ/ ৩০ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×