হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কেরালায় পর্যটকবাহী নৌকাডুবে ২০ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৮ মে ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ০৮ মে – ভারতের কেরালা রাজ্যে একটি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। উল্টে যাওয়া নৌকার নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৭ মে) সন্ধ্যায় কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে নৌকাটি ডুবে যায়। এতে আরোহী ছিলেন প্রায় ৩০ জন। আরোহীদের মধ্যে অধিকাংশই শিশু।

আরও পড়ুন

এআই দিয়ে সাজানো ছবি দিয়ে অপপ্রচার: জাতিসংঘে প্রধানমন্ত্রীর ডিনার ফটোর সত্যতা ও গুজব উন্মোচন

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান, যিনি পর্যটন মন্ত্রী পিএ মোহাম্মদ রিয়াসের সঙ্গে উদ্ধার অভিযানের সমন্বয় করছেন, তিনি বলেছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনেরও বেশি লোক মারা গেছে। তাদের বেশির ভাগই শিশু। তারা চলমান স্কুল ছুটির মধ্যে ভ্রমণে এসেছিল।

ক্রীড়ামন্ত্রী বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘নৌকাটি উল্টে যাওয়ার পর নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করবে।’

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃতদের কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানতে পারেনি পুলিশ।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৮ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কেরালায় পর্যটকবাহী নৌকাডুবে ২০ জনের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কেরালায় পর্যটকবাহী নৌকাডুবে ২০ জনের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৮ মে ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০৮ মে – ভারতের কেরালা রাজ্যে একটি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। উল্টে যাওয়া নৌকার নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার (৭ মে) সন্ধ্যায় কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে নৌকাটি ডুবে যায়। এতে আরোহী ছিলেন প্রায় ৩০ জন। আরোহীদের মধ্যে অধিকাংশই শিশু। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান, যিনি পর্যটন মন্ত্রী পিএ মোহাম্মদ রিয়াসের সঙ্গে উদ্ধার অভিযানের সমন্বয় করছেন, তিনি বলেছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনেরও বেশি লোক মারা গেছে। তাদের বেশির ভাগই শিশু। তারা চলমান স্কুল ছুটির মধ্যে ভ্রমণে এসেছিল। ক্রীড়ামন্ত্রী বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘নৌকাটি উল্টে যাওয়ার পর নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করবে।’ পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃতদের কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানতে পারেনি পুলিশ। সূত্র: জাগো নিউজআইএ/ ০৮ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×