হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কেস খেলবা, আসো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৭ মে – বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। তিনি নিপুণের উদ্দেশ্যে বলেন, ‘কেস খেলবা আসো। যেটা খেলার মন চায় সেটাই খেলো। আমরা চাই ভদ্রতা ও নম্রতা। আমরা চাই চলচ্চিত্রকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেদিকে কাজ করার। আমরা ঝামেলা চাই না।’

এক সাক্ষাৎকারে ডিপজলকে ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করেন নিপুণ। নিপুণের এমন কটাক্ষের জবাবে ডিপজল বলেন, ‘সে তো বাপকেই অস্বীকার করে। রক্তের সমস্যা না হলে এমন বলতে পারে না। কারণ, ও (নিপুণ) যাকে দিয়ে চলচ্চিত্র চিনেছে তাকেই ভুলে গেছে, অস্বীকার করছে।’

আরও পড়ুন

গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার, তদন্ত শুরু

এদিকে, গতকাল নিপুণ সমর্থিত শতাধিক শিল্পীরা মিশা-ডিপজলকে সংবর্ধনা দিয়েছেন। এসময় তাদের উদ্দেশ্য ডিপজল বলেন, ‘আমরা কাউকে আলাদা করতে চাইনি। আমি আগেও বলেছি, এখনো বলছি- যারা একদিনের জন্য সদস্য হয়েছেন কিন্তু বাদ পড়েছেন তারা সদস্যপদ ফিরে পাবেন। যেহেতু নির্বাচিত হয়েছি, এখন তাদের সদস্যপদ ফিরিয়ে দেব। বিগত দিনে যারা ভুল করেছেন, তাদের আমরা ক্ষমার দৃষ্টিতে দেখছি, আপনারাও দেখবেন। পেছনে ফিরে তাকানোর সময় নেই। কীভাবে চলচ্চিত্রের উন্নয়ন করা যায়, সেভাবে কাজ করতে হবে।’

আইএ/ ১৭ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কেস খেলবা, আসো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কেস খেলবা, আসো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ মে – বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে।বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। তিনি নিপুণের উদ্দেশ্যে বলেন, ‘কেস খেলবা আসো। যেটা খেলার মন চায় সেটাই খেলো। আমরা চাই ভদ্রতা ও নম্রতা। আমরা চাই চলচ্চিত্রকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেদিকে কাজ করার। আমরা ঝামেলা চাই না।’এক সাক্ষাৎকারে ডিপজলকে ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করেন নিপুণ। নিপুণের এমন কটাক্ষের জবাবে ডিপজল বলেন, ‘সে তো বাপকেই অস্বীকার করে। রক্তের সমস্যা না হলে এমন বলতে পারে না। কারণ, ও (নিপুণ) যাকে দিয়ে চলচ্চিত্র চিনেছে তাকেই ভুলে গেছে, অস্বীকার করছে।’এদিকে, গতকাল নিপুণ সমর্থিত শতাধিক শিল্পীরা মিশা-ডিপজলকে সংবর্ধনা দিয়েছেন। এসময় তাদের উদ্দেশ্য ডিপজল বলেন, ‘আমরা কাউকে আলাদা করতে চাইনি। আমি আগেও বলেছি, এখনো বলছি- যারা একদিনের জন্য সদস্য হয়েছেন কিন্তু বাদ পড়েছেন তারা সদস্যপদ ফিরে পাবেন। যেহেতু নির্বাচিত হয়েছি, এখন তাদের সদস্যপদ ফিরিয়ে দেব। বিগত দিনে যারা ভুল করেছেন, তাদের আমরা ক্ষমার দৃষ্টিতে দেখছি, আপনারাও দেখবেন। পেছনে ফিরে তাকানোর সময় নেই। কীভাবে চলচ্চিত্রের উন্নয়ন করা যায়, সেভাবে কাজ করতে হবে।’আইএ/ ১৭ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×