কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির লিমিটেডের শপথ ও দায়িত্বভার গ্রহণ শেষে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন ব্যবসায়ী সমাজ, ভোটার, শুভাকাঙ্ক্ষী এবং উপস্থিত অতিথিসহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আপনাদের ভালোবাসা, বিশ্বাস ও মূল্যবান ভোটে আজ আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়-এটি আপনাদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার। আমি সকল সদস্য, দোকান মালিক এবং ব্যবসায়ীসহ সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ার দীর্ঘ সময় থেকে আজ শপথ গ্রহণ অবধি যদি কোনো ভুল–ত্রুটি হয়ে থাকে, তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা সবাই সমিতির উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও স্বচ্ছ সেবার লক্ষ্যে একসাথে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি-স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে সমিতির উন্নয়ন এবং ব্যবসায়ীদের সেবায় কাজ করবো। বাজার ব্যবস্থার শৃঙ্খলা, সদস্যদের অধিকার এবং সমবায়ের সঠিক নিয়মনীতি বজায় রাখতে নতুন কমিটি একসাথে কাজ করবে।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
সবশেষে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি আমাদের সকলের সমিতি। আপনাদের সহযোগিতা ও পরামর্শ ছাড়া কোন উন্নয়ন সম্ভব নয়। তাই যে কোনো সময় গঠনমূলক পরামর্শ দিতে দ্বিধা করবেন না।
সবার ঐক্য ও সহযোগিতা নিয়ে আমরা একটি শক্তিশালী, সেবা–বান্ধব ও আধুনিক সমিতি গড়ে তুলব ইনশাআল্লাহ।




মন্তব্য করুন