হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ব্যবসায়ীর ফেলে যাওয়া ১২ লাখ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের তৎপর অভিযানে মাত্র ১২ ঘণ্টার মধ্যে সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া এক ব্যবসায়ীর নগদ ১২ লাখ টাকা ব্যাগসহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, গত বুধবার(২৪ সেপ্টেম্বর) বিকেল প্রায় ৫টার দিকে মোঃ টিপ সুলতান (৩০) নামের এক ব্যক্তি নগরীর স্টেশন রোডের হোটেল নিজাম সংলগ্ন সড়কে একটি সিএনজি অটোরিকশায় তাঁর মালামাল তোলেন। মালামাল নামিয়ে দিতে গিয়ে অসাবধানতাবশত তাঁর সঙ্গে থাকা একটি কালো ব্যাগ সিএনজির ভিতরেই রেখে দেন। পরবর্তীতে তিনি স্মরণ করেন, ব্যাগটি সিএনজিতে রয়ে গেছে, যাতে তাঁর ব্যবসায়িক লেনদেনের জন্য প্রস্তুত নগদ ১২,০০,০০০ টাকা ছিল।

ব্যাগটি কোথাও খুঁজে না পেয়ে তিনি কোতোয়ালী থানায় এসে বিষয়টি লিখিতভাবে জানান।

খবর পেয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। পরিদর্শক (অপারেশনস) মীর মোহাম্মদ সেলিম, উপপরিদর্শক বাহার মিয়া ও উপ পরিদর্শক
তারেকুল ইসলামসহ কোতোয়ালী থানা পুলিশের একটি টিম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। প্রথমে থানায় স্থাপিত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট সিএনজি অটোরিকশার নম্বর (চট্ট-মেট্রো-থ-১৩-৫৭২০) শনাক্ত করা হয়।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

সোর্সের তথ্য এবং সিসি ক্যামেরার ভিত্তিতে অভিযান চালিয়ে খুলশী থানাধীন আমবাগান এলাকায় গিয়ে সংশ্লিষ্ট সিএনজি চালক ও মালিককে শনাক্ত করে পুলিশ। চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যবসায়ীর ফেলে যাওয়া নগদ ১২ লাখ টাকা ব্যাগসহ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল করিম বলেন“এটি একটি সতর্কতা ও পেশাদারিত্বের পরিচায়ক অভিযান ছিল। আমরা খুব দ্রুত সময়ে সিসিটিভি বিশ্লেষণ, তথ্য সংগ্রহ ও অভিযানে নামি এবং টাকা উদ্ধার করতে সক্ষম হই।”তিনি আরও বলেন, এ ঘটনায় সিএনজি চালক ও মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়।পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ব্যবসায়ীর ফেলে যাওয়া ১২ লাখ টাকা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ব্যবসায়ীর ফেলে যাওয়া ১২ লাখ টাকা উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
Print Image
চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের তৎপর অভিযানে মাত্র ১২ ঘণ্টার মধ্যে সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া এক ব্যবসায়ীর নগদ ১২ লাখ টাকা ব্যাগসহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, গত বুধবার(২৪ সেপ্টেম্বর) বিকেল প্রায় ৫টার দিকে মোঃ টিপ সুলতান (৩০) নামের এক ব্যক্তি নগরীর স্টেশন রোডের হোটেল নিজাম সংলগ্ন সড়কে একটি সিএনজি অটোরিকশায় তাঁর মালামাল তোলেন। মালামাল নামিয়ে দিতে গিয়ে অসাবধানতাবশত তাঁর সঙ্গে থাকা একটি কালো ব্যাগ সিএনজির ভিতরেই রেখে দেন। পরবর্তীতে তিনি স্মরণ করেন, ব্যাগটি সিএনজিতে রয়ে গেছে, যাতে তাঁর ব্যবসায়িক লেনদেনের জন্য প্রস্তুত নগদ ১২,০০,০০০ টাকা ছিল। ব্যাগটি কোথাও খুঁজে না পেয়ে তিনি কোতোয়ালী থানায় এসে বিষয়টি লিখিতভাবে জানান। খবর পেয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। পরিদর্শক (অপারেশনস) মীর মোহাম্মদ সেলিম, উপপরিদর্শক বাহার মিয়া ও উপ পরিদর্শক তারেকুল ইসলামসহ কোতোয়ালী থানা পুলিশের একটি টিম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। প্রথমে থানায় স্থাপিত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট সিএনজি অটোরিকশার নম্বর (চট্ট-মেট্রো-থ-১৩-৫৭২০) শনাক্ত করা হয়। সোর্সের তথ্য এবং সিসি ক্যামেরার ভিত্তিতে অভিযান চালিয়ে খুলশী থানাধীন আমবাগান এলাকায় গিয়ে সংশ্লিষ্ট সিএনজি চালক ও মালিককে শনাক্ত করে পুলিশ। চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যবসায়ীর ফেলে যাওয়া নগদ ১২ লাখ টাকা ব্যাগসহ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল করিম বলেন“এটি একটি সতর্কতা ও পেশাদারিত্বের পরিচায়ক অভিযান ছিল। আমরা খুব দ্রুত সময়ে সিসিটিভি বিশ্লেষণ, তথ্য সংগ্রহ ও অভিযানে নামি এবং টাকা উদ্ধার করতে সক্ষম হই।”তিনি আরও বলেন, এ ঘটনায় সিএনজি চালক ও মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়।পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×