হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কোয়েম্বাটুরে শিশু হত্যার ঘটনায় তামিলনাড়ুজুড়ে তোলপাড়, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন


চেন্নাই, ২৩ মে – তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ১০ বছর বয়সী এক শিশুকন্যাকে অপহরণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকা ওই শিশুটির ক্ষতবিক্ষত মরদেহ শুক্রবার সুলুর এলাকার কান্নামপালায়াম হ্রদের নিকটবর্তী স্থান থেকে উদ্ধার করে পুলিশ।

এই জঘন্য হত্যাকাণ্ডের অভিযোগে কার্তিক ও মোহন রাজ নামে দুই যুবককে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি মুদি দোকানে কেনাকাটা করতে গেলে সেখান থেকেই শিশুটিকে অপহরণ করা হয়েছিল।

আরও পড়ুন

অস্ত্র উৎপাদন বন্ধ হবে না, ২৬০টির বেশি শত্রুপক্ষের আকাশযানে হামলার দাবি ইরানের

এই অমানবিক ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দা এবং নিহতের স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী সুলুর থানার সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় এই বিষয়ে কোনো বিবৃতি না দিলে মরদেহ হাসপাতাল থেকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান নিহতের পরিবার।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তামিলনাড়ুর ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সন্দীপ রাই রাঠোর নিজে তদন্ত তদারকি করতে কোয়েম্বাটুরে গিয়েছেন। পাশাপাশি তামিলনাড়ুর মন্ত্রী এম এস সম্পথ এবং সুলুর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত টিভিকে বিধায়ক এন এম সুকুমার হাসপাতালে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন।

এই হত্যাকাণ্ডের পর গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, কোয়েম্বাটুরে ১০ বছরের একটি মেয়ের সাথে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং স্তম্ভিত করার মতো।

এস এম/ ২৩ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

কোয়েম্বাটুরে শিশু হত্যার ঘটনায় তামিলনাড়ুজুড়ে তোলপাড়, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কোয়েম্বাটুরে শিশু হত্যার ঘটনায় তামিলনাড়ুজুড়ে তোলপাড়, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] চেন্নাই, ২৩ মে – তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ১০ বছর বয়সী এক শিশুকন্যাকে অপহরণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকা ওই শিশুটির ক্ষতবিক্ষত মরদেহ শুক্রবার সুলুর এলাকার কান্নামপালায়াম হ্রদের নিকটবর্তী স্থান থেকে উদ্ধার করে পুলিশ।এই জঘন্য হত্যাকাণ্ডের অভিযোগে কার্তিক ও মোহন রাজ নামে দুই যুবককে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি মুদি দোকানে কেনাকাটা করতে গেলে সেখান থেকেই শিশুটিকে অপহরণ করা হয়েছিল।এই অমানবিক ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দা এবং নিহতের স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী সুলুর থানার সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় এই বিষয়ে কোনো বিবৃতি না দিলে মরদেহ হাসপাতাল থেকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান নিহতের পরিবার।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তামিলনাড়ুর ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সন্দীপ রাই রাঠোর নিজে তদন্ত তদারকি করতে কোয়েম্বাটুরে গিয়েছেন। পাশাপাশি তামিলনাড়ুর মন্ত্রী এম এস সম্পথ এবং সুলুর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত টিভিকে বিধায়ক এন এম সুকুমার হাসপাতালে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন।এই হত্যাকাণ্ডের পর গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, কোয়েম্বাটুরে ১০ বছরের একটি মেয়ের সাথে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং স্তম্ভিত করার মতো।এস এম/ ২৩ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×