হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্যাম্পে অস্ত্র ও ইয়াবাসহ দুষ্কৃতকারী গ্রেফতার!

ইমরান আল মাহমুদ

ইমরান আল মাহমুদ

রবিবার, ১৭ জুলাই ২০২২, ০৮:৪২ পূর্বাহ্ন

ইমরান আল মাহমুদ:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দু নলা বন্দুক ও ১৫ হাজার ৪শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।

রবিবার(১৭ জুলাই) ভোরে গণমাধ্যমকে অভিযানের সত্যতা নিশ্চিত করেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন। তিনি বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খানের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ’র নেতৃত্বে ক্যাম্প-৮ ইস্ট এর বি-৭৪ ব্লকে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি দু নলা বন্দুক ও ১৫ হাজার ৪শ পিস ইয়াবাসহ আবু বক্কর ওরফে জমির হোসেন ওরফে হাফেজ মনির(৩৭) কে গ্রেফতার করতে সক্ষম হয়।”

তিনি আরও বলেন,” গ্রেফতার রোহিঙ্গা মনির ক্যাম্পের তালিকাভুক্ত শীর্ষ দুষ্কৃতকারী এবং সিক্স মার্ডার ও রোহিঙ্গা মাঝি আজিম হত্যায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানান তিনি।”

গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন এর এ কর্মকর্তা।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ক্যাম্পে অস্ত্র ও ইয়াবাসহ দুষ্কৃতকারী গ্রেফতার!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্যাম্পে অস্ত্র ও ইয়াবাসহ দুষ্কৃতকারী গ্রেফতার!

প্রতিবেদক: ইমরান আল মাহমুদ | প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই ২০২২, ০৮:৪২ পূর্বাহ্ন
Print Image
ইমরান আল মাহমুদ: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দু নলা বন্দুক ও ১৫ হাজার ৪শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)। রবিবার(১৭ জুলাই) ভোরে গণমাধ্যমকে অভিযানের সত্যতা নিশ্চিত করেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন। তিনি বলেন,"গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খানের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ'র নেতৃত্বে ক্যাম্প-৮ ইস্ট এর বি-৭৪ ব্লকে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি দু নলা বন্দুক ও ১৫ হাজার ৪শ পিস ইয়াবাসহ আবু বক্কর ওরফে জমির হোসেন ওরফে হাফেজ মনির(৩৭) কে গ্রেফতার করতে সক্ষম হয়।" তিনি আরও বলেন," গ্রেফতার রোহিঙ্গা মনির ক্যাম্পের তালিকাভুক্ত শীর্ষ দুষ্কৃতকারী এবং সিক্স মার্ডার ও রোহিঙ্গা মাঝি আজিম হত্যায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানান তিনি।" গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন এর এ কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×