হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্যাম্প-আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন ভিক্টোরিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২০ মার্চ ২০২৪, ০৭:০০ অপরাহ্ন

বাংলাদেশ সফররত ইউএনডিপির শুভেচ্ছা দূত ও সুইডেনের রাজকুমারী ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও খুরুশকুলে নির্মিত সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। বুধবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে নোয়াখালীর ভাসানচর থেকে সরাসরি সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান।

এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, এপিবিএন ডিআইজি মো. আব্দুল্লাহীল বাকী, জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম তাকে স্বাগত জানান।

প্রথমে রাজকুমারী ভিক্টোরিয়া যান ক্যাম্প ৪ এক্সটেনশনের ইউএনএইচসিআরের নিবন্ধন ও খাদ্য বিতরণের ই-ভাউচার সেন্টারে। সেখানকার কার্যক্রম পরিদর্শন শেষে ক্যাম্প-৪ এ ইউএন ওমেন এবং ইউএনএফপিএ পরিচালিত মাল্টি পারপাস ওমেন্স সেন্টার পরিদর্শনকালে রোহিঙ্গা নারীদের সঙ্গে তিনি কথা বলেন।

এ দিকে দুপুরে ক্যাম্প-৫ এর ইউএনএইচসিআর পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন, একটি বেকারি শপ ও পাটজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পর্যবেক্ষণ এবং সেখানে কর্মরত নারীদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুন

চকরিয়ায় বৃত্তি পরীক্ষার নামে রমরমা বাণিজ্য, প্রতারনার শিকার শিক্ষার্থীরা, ১৪৫ বিদ্যালয়ে জরুরি নোটিশ

তারপর ক্যাম্প-১০ এর ইউএনডিপি পরিচালিত ডিজাস্টার রিস্ক রিডাকশন ন্যাচার বেইজড সলিউশন সাইট ¯েøাপ স্টাবিলাইজেশন ফর ল্যান্ডসাইড রিস্ক মিটিগেইশন, ক্যাম্প-১৮ এর আইওএম পরিচালিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন।
এরপর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে সড়ক পথে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে নির্মিত দেশের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরে আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে ভিক্টোরিয়ার।

প্রসঙ্গত, চার দিনের সফরে গেল সোমবার (১৮ মার্চ) সকালে ঢাকায় আসেন ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ তাঁকে অভ্যর্থনা জানান। একইদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে রোহিঙ্গা শরনার্থী পরিস্থিতি নিয়ে কথা বলেন।

এছাড়া বাংলাদেশ সফরকালে তিনি আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। সফরকালে সুইডেনের ক্রাউন প্রিন্সেস বাংলাদেশ উন্নয়ন অভিযাত্রার পাশাপাশি জলবায়ূ পরিবর্তন, লৈঙ্গিক সমতা, পরিবেশবান্ধব ও ডিজিটাল রূপান্তর এবং ব্যবসায়িক খাতের ভূমিকার ওপর দৃষ্টি রেখে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি এবং চলমান চ্যালেঞ্জগুলো যাচাই করে দেখবেন। ২০২৩ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ক্যাম্প-আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন ভিক্টোরিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্যাম্প-আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন ভিক্টোরিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২০ মার্চ ২০২৪, ০৭:০০ অপরাহ্ন
Print Image
বাংলাদেশ সফররত ইউএনডিপির শুভেচ্ছা দূত ও সুইডেনের রাজকুমারী ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও খুরুশকুলে নির্মিত সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। বুধবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে নোয়াখালীর ভাসানচর থেকে সরাসরি সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, এপিবিএন ডিআইজি মো. আব্দুল্লাহীল বাকী, জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম তাকে স্বাগত জানান। প্রথমে রাজকুমারী ভিক্টোরিয়া যান ক্যাম্প ৪ এক্সটেনশনের ইউএনএইচসিআরের নিবন্ধন ও খাদ্য বিতরণের ই-ভাউচার সেন্টারে। সেখানকার কার্যক্রম পরিদর্শন শেষে ক্যাম্প-৪ এ ইউএন ওমেন এবং ইউএনএফপিএ পরিচালিত মাল্টি পারপাস ওমেন্স সেন্টার পরিদর্শনকালে রোহিঙ্গা নারীদের সঙ্গে তিনি কথা বলেন। এ দিকে দুপুরে ক্যাম্প-৫ এর ইউএনএইচসিআর পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন, একটি বেকারি শপ ও পাটজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পর্যবেক্ষণ এবং সেখানে কর্মরত নারীদের সঙ্গে মতবিনিময় করেন। তারপর ক্যাম্প-১০ এর ইউএনডিপি পরিচালিত ডিজাস্টার রিস্ক রিডাকশন ন্যাচার বেইজড সলিউশন সাইট ¯েøাপ স্টাবিলাইজেশন ফর ল্যান্ডসাইড রিস্ক মিটিগেইশন, ক্যাম্প-১৮ এর আইওএম পরিচালিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন। এরপর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে সড়ক পথে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে নির্মিত দেশের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরে আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে ভিক্টোরিয়ার। প্রসঙ্গত, চার দিনের সফরে গেল সোমবার (১৮ মার্চ) সকালে ঢাকায় আসেন ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ তাঁকে অভ্যর্থনা জানান। একইদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে রোহিঙ্গা শরনার্থী পরিস্থিতি নিয়ে কথা বলেন। এছাড়া বাংলাদেশ সফরকালে তিনি আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। সফরকালে সুইডেনের ক্রাউন প্রিন্সেস বাংলাদেশ উন্নয়ন অভিযাত্রার পাশাপাশি জলবায়ূ পরিবর্তন, লৈঙ্গিক সমতা, পরিবেশবান্ধব ও ডিজিটাল রূপান্তর এবং ব্যবসায়িক খাতের ভূমিকার ওপর দৃষ্টি রেখে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি এবং চলমান চ্যালেঞ্জগুলো যাচাই করে দেখবেন। ২০২৩ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×