হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় হিজড়া জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্য সেবা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৮ মার্চ ২০২২, ০৮:৫২ অপরাহ্ন

ফারুক আহমদ,উখিয়া::

উখিয়ায় হিজড়া জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রকল্প পরিচিতি ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সরকারি কর্মকর্তা -সুশীল সমাজের প্রতিনিধিদের আলোচনা সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের সহায়তায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুল মোরশেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন।

আরও পড়ুন

বৃহস্পতিবার একটি জাহাজ সেন্টমার্টিন যাচ্ছে, এক জাহাজে যাবেন সব টিকেট সংগ্রহকারীরা

শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সার্ভিস সেন্টারের ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দিন। প্রকল্পের পরিচিত অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক কার্যক্রম উপস্থাপনা করেন সংস্থার টিম লিডার মোহাম্মদ মশিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা তৃতীয় লিংগ বা হিজড়া জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্য সেবাসহ জনগণের দৃষ্টি ভংগি পরিবর্তনে আমাদেরকে এগিয়ে আসতে হবে। কারণ এরাও মানবজাতি হিসেবে পৃথিবীতে জম্ম গ্রহন করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব বলেন, নারী পুরুষের মধ্যে দায়িত্বশীল আচরণ ও সেবার মান নিশ্চিত করতে পারলে কাঙ্খিত অর্জন করা সম্ভব হবে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে এনজিও সংস্থা সমুহের অংশগ্রহন রয়েছে।

হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধি শিউলি আকতার বক্তব্য বলেন, আমাদেরও বাঁচার ও সমাজের বসবাস করার অধিকার রয়েছে। হিজড়াদের প্রতি বৈষম্য না করে প্রজনন স্বাস্থ্য সেবা প্রদান ও সামাজিক নিপীড়ন বন্ধের দাবী জানান।

এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি গণমাধ্যম কর্মী, শিক্ষক, ঈমান, এনজিও কর্মীসহ নানা শ্রেনী পেশার প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।

টিম লিডার মোহাম্মদ মশিউর রহমান জানান, ইউএনএইচসিআর-এর সহায়তায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি নারী-পুরুষ কিশোর কিশোরী এবং হিজড়া জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্য সেবা ও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উখিয়া টেকনাফে ৫টি সার্ভিস সেন্টার চালু করেছেন।

🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় হিজড়া জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্য সেবা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় হিজড়া জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্য সেবা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৮ মার্চ ২০২২, ০৮:৫২ অপরাহ্ন
Print Image
ফারুক আহমদ,উখিয়া:: উখিয়ায় হিজড়া জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রকল্প পরিচিতি ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সরকারি কর্মকর্তা -সুশীল সমাজের প্রতিনিধিদের আলোচনা সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহায়তায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুল মোরশেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সার্ভিস সেন্টারের ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দিন। প্রকল্পের পরিচিত অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয়' শীর্ষক কার্যক্রম উপস্থাপনা করেন সংস্থার টিম লিডার মোহাম্মদ মশিউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা তৃতীয় লিংগ বা হিজড়া জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্য সেবাসহ জনগণের দৃষ্টি ভংগি পরিবর্তনে আমাদেরকে এগিয়ে আসতে হবে। কারণ এরাও মানবজাতি হিসেবে পৃথিবীতে জম্ম গ্রহন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব বলেন, নারী পুরুষের মধ্যে দায়িত্বশীল আচরণ ও সেবার মান নিশ্চিত করতে পারলে কাঙ্খিত অর্জন করা সম্ভব হবে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে এনজিও সংস্থা সমুহের অংশগ্রহন রয়েছে। হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধি শিউলি আকতার বক্তব্য বলেন, আমাদেরও বাঁচার ও সমাজের বসবাস করার অধিকার রয়েছে। হিজড়াদের প্রতি বৈষম্য না করে প্রজনন স্বাস্থ্য সেবা প্রদান ও সামাজিক নিপীড়ন বন্ধের দাবী জানান। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি গণমাধ্যম কর্মী, শিক্ষক, ঈমান, এনজিও কর্মীসহ নানা শ্রেনী পেশার প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। টিম লিডার মোহাম্মদ মশিউর রহমান জানান, ইউএনএইচসিআর-এর সহায়তায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি নারী-পুরুষ কিশোর কিশোরী এবং হিজড়া জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্য সেবা ও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উখিয়া টেকনাফে ৫টি সার্ভিস সেন্টার চালু করেছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×