হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্রিকইনফোর বর্ষসেরা ফ্র্যাঞ্চাইজি বোলিং পারফরম্যান্সের পুরস্কার জিতলেন তাসকিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ মার্চ – বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ আসরে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি পেলেন তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর হয়ে মাত্র ১৯ রানে ৭ উইকেট শিকার করে বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগার গড়েছিলেন এই ডানহাতি পেসার।

প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেওয়ার সেই অসামান্য কীর্তির জন্য ২০২৫ সালের পুরুষ টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের সেরা বোলিং পারফরম্যান্সের ইএসপিএনক্রিকইনফো অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। নতুন বলে শুরুর আঘাতের পর ডেথ ওভারে বিধ্বংসী বোলিং করে এই সাত উইকেট তুলে নেন তিনি।

আরও পড়ুন

উখিয়ায় পাহাড়ের পাদদেশে ৪টি বুলেটপ্রুফ ভেস্টসহ সরঞ্জাম উদ্ধার

তাসকিনের পাশাপাশি এই পুরস্কার জিতেছেন আরও কয়েকজন তারকা ক্রিকেটার। পার্থ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮ রানে ৭ উইকেট নিয়ে সেরা টেস্ট বোলিং পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ভারতের স্পিনার কুলদীপ যাদব এবং রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী যথাক্রমে সেরা টি টোয়েন্টি ও ওয়ানডে বোলিং পারফরম্যান্সের পুরস্কার নিজেদের করে নিয়েছেন। টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে সেরা ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।

বর্ষসেরা পুরুষ অধিনায়ক নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অধিনায়ক টেম্বা বাভুমা এবং বর্ষসেরা নারী অধিনায়ক হয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী হারমানপ্রীত কৌর।

এনএন/ ১৩ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ক্রিকইনফোর বর্ষসেরা ফ্র্যাঞ্চাইজি বোলিং পারফরম্যান্সের পুরস্কার জিতলেন তাসকিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্রিকইনফোর বর্ষসেরা ফ্র্যাঞ্চাইজি বোলিং পারফরম্যান্সের পুরস্কার জিতলেন তাসকিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ মার্চ – বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ আসরে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি পেলেন তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর হয়ে মাত্র ১৯ রানে ৭ উইকেট শিকার করে বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগার গড়েছিলেন এই ডানহাতি পেসার।প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেওয়ার সেই অসামান্য কীর্তির জন্য ২০২৫ সালের পুরুষ টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের সেরা বোলিং পারফরম্যান্সের ইএসপিএনক্রিকইনফো অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। নতুন বলে শুরুর আঘাতের পর ডেথ ওভারে বিধ্বংসী বোলিং করে এই সাত উইকেট তুলে নেন তিনি।তাসকিনের পাশাপাশি এই পুরস্কার জিতেছেন আরও কয়েকজন তারকা ক্রিকেটার। পার্থ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮ রানে ৭ উইকেট নিয়ে সেরা টেস্ট বোলিং পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ভারতের স্পিনার কুলদীপ যাদব এবং রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী যথাক্রমে সেরা টি টোয়েন্টি ও ওয়ানডে বোলিং পারফরম্যান্সের পুরস্কার নিজেদের করে নিয়েছেন। টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে সেরা ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।বর্ষসেরা পুরুষ অধিনায়ক নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অধিনায়ক টেম্বা বাভুমা এবং বর্ষসেরা নারী অধিনায়ক হয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী হারমানপ্রীত কৌর।এনএন/ ১৩ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×