হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্ষমতায় থেকে নির্বাচন না দিয়ে দল গঠন করলে আগুন জ্বলবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন


গাইবান্ধা, ২৪ ফেব্রুয়ারি – ক্ষমতায় থেকে নির্বাচন না দিয়ে দল গঠন করলে আগুন জ্বলবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, পতিত সরকারের বিচার এবং  দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হারুন অর রশিদ বলেন, দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকার নিয়ে আসুন। তারা দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনবে।

তিনি বলেন, ষড়যন্ত্র ও চক্রান্ত করে ক্ষমতায় থেকে নির্বাচন না দিয়ে দল গঠন করলে এদেশে আগুন জ্বলে যাবে। সে আগুন নেভাতে আপনাদের দেশ ছেড়ে পালাতে হবে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে কিন্তু আপনাদের পালিয়ে থাকার দেশ খুঁজে পাবেন না। আপনাদেরকে কেউ আশ্রয় দেবে না।

বিএনপির এ নেতা আরও বলেন, নির্বাচন না দেওয়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বর্তমান সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। দেশজুড়ে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপর্কম বেড়ে গেছে। দ্রব্যমূল্যের দাম মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মানুষ অস্বস্তিতে পড়েছে। বর্তমান সরকারকে প্রথম থেকে বিএনপি সহযোগিতা করলেও আজ তাদের সাথে সন্দেহজনক আচরণ করছে।

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ক্ষমতায় থেকে নির্বাচন না দিয়ে দল গঠন করলে আগুন জ্বলবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্ষমতায় থেকে নির্বাচন না দিয়ে দল গঠন করলে আগুন জ্বলবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] গাইবান্ধা, ২৪ ফেব্রুয়ারি – ক্ষমতায় থেকে নির্বাচন না দিয়ে দল গঠন করলে আগুন জ্বলবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ।সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, পতিত সরকারের বিচার এবং  দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হারুন অর রশিদ বলেন, দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকার নিয়ে আসুন। তারা দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনবে।তিনি বলেন, ষড়যন্ত্র ও চক্রান্ত করে ক্ষমতায় থেকে নির্বাচন না দিয়ে দল গঠন করলে এদেশে আগুন জ্বলে যাবে। সে আগুন নেভাতে আপনাদের দেশ ছেড়ে পালাতে হবে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে কিন্তু আপনাদের পালিয়ে থাকার দেশ খুঁজে পাবেন না। আপনাদেরকে কেউ আশ্রয় দেবে না।বিএনপির এ নেতা আরও বলেন, নির্বাচন না দেওয়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বর্তমান সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। দেশজুড়ে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপর্কম বেড়ে গেছে। দ্রব্যমূল্যের দাম মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মানুষ অস্বস্তিতে পড়েছে। বর্তমান সরকারকে প্রথম থেকে বিএনপি সহযোগিতা করলেও আজ তাদের সাথে সন্দেহজনক আচরণ করছে।  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×