হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্ষমতায় গেলে মুদ্রাস্ফীতি কমানোর প্রতিশ্রুতি নওয়াজ শরীফের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


ইসলামবাদ, ০৩ জুলাই – পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরীফ বলেছেন, আসন্ন সাধারণ নির্বাচনে তার দল ক্ষমতায় গেলে দেশে মুদ্রাস্ফীতির হার কমিয়ে আনা হবে।

দুবাইয়ে পিএমএল-এন সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিনিধিদলের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী জানান, তার দল পাকিস্তানের জনগণের মুখোমুখি সমস্ত সমস্যা এবং অসুবিধা দূর করে দেবে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

নওয়াজ আরো জানান, তার দলের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে রয়েছে দেশের অর্থনীতির পুনরুজ্জীবন এবং প্রয়োজনীয় পণ্যের দাম কমানো। তিনি বলেন, পিএমএল-এন দেশকে অর্থনৈতিক সংকট থেকে বের করে আনবে। এটি সবসময় পাকিস্তানকে তার সংকট থেকে বের করে এনেছে এবং আবারো করবে।

পিএমএল-এন প্রধান মঙ্গলবার দলের সিনিয়র সহ-সভাপতি মরিয়মের সঙ্গে দুবাই থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হবেন। নির্ধারিত সূচি অনুযায়ী নওয়াজ ১০ জুলাই জেদ্দা থেকে লন্ডনের উদ্দেশে এবং মরিয়ম পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন।

জেদ্দায় অবস্থানকালে নওয়াজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। সূত্রের খবর, পিএমএল-এন প্রধান জেদ্দায় তেল সংস্থাগুলোর প্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করবেন।

সম্প্রতি দুবাইয়ে পিপিপির কো-চেয়ারপারসন আসিফ আলি জারদারি এবং তার ছেলে পার্টির চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গে বৈঠকে নওয়াজ ও তার মেয়ে পিএমএল-এন প্রধানের পাকিস্তানে প্রত্যাবর্তন, আসন্ন সাধারণ নির্বাচনের তারিখ এবং তত্ত্বাবধায়ক কাঠামোর নাম নিয়ে আলোচনা করেছিলেন।

সূত্র: যুগান্তর
আইএ/ ০৩ জুলাই ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ক্ষমতায় গেলে মুদ্রাস্ফীতি কমানোর প্রতিশ্রুতি নওয়াজ শরীফের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্ষমতায় গেলে মুদ্রাস্ফীতি কমানোর প্রতিশ্রুতি নওয়াজ শরীফের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ০৩ জুলাই – পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরীফ বলেছেন, আসন্ন সাধারণ নির্বাচনে তার দল ক্ষমতায় গেলে দেশে মুদ্রাস্ফীতির হার কমিয়ে আনা হবে। দুবাইয়ে পিএমএল-এন সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিনিধিদলের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী জানান, তার দল পাকিস্তানের জনগণের মুখোমুখি সমস্ত সমস্যা এবং অসুবিধা দূর করে দেবে। নওয়াজ আরো জানান, তার দলের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে রয়েছে দেশের অর্থনীতির পুনরুজ্জীবন এবং প্রয়োজনীয় পণ্যের দাম কমানো। তিনি বলেন, পিএমএল-এন দেশকে অর্থনৈতিক সংকট থেকে বের করে আনবে। এটি সবসময় পাকিস্তানকে তার সংকট থেকে বের করে এনেছে এবং আবারো করবে। পিএমএল-এন প্রধান মঙ্গলবার দলের সিনিয়র সহ-সভাপতি মরিয়মের সঙ্গে দুবাই থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হবেন। নির্ধারিত সূচি অনুযায়ী নওয়াজ ১০ জুলাই জেদ্দা থেকে লন্ডনের উদ্দেশে এবং মরিয়ম পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন। জেদ্দায় অবস্থানকালে নওয়াজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। সূত্রের খবর, পিএমএল-এন প্রধান জেদ্দায় তেল সংস্থাগুলোর প্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করবেন। সম্প্রতি দুবাইয়ে পিপিপির কো-চেয়ারপারসন আসিফ আলি জারদারি এবং তার ছেলে পার্টির চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গে বৈঠকে নওয়াজ ও তার মেয়ে পিএমএল-এন প্রধানের পাকিস্তানে প্রত্যাবর্তন, আসন্ন সাধারণ নির্বাচনের তারিখ এবং তত্ত্বাবধায়ক কাঠামোর নাম নিয়ে আলোচনা করেছিলেন। সূত্র: যুগান্তরআইএ/ ০৩ জুলাই ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×