হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার সন্তানের জন্য কাঁদছে ইরান’: নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন


তেহরান, ৪ জুলাই – ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে তেহরানে যখন রাষ্ট্রীয় জাঁকজমক আর প্রোপাগান্ডার মহড়া চলছে, তখন একে সম্পূর্ণ ‘ভুয়া’ ও ‘জনগণের টাকার শ্রাদ্ধ’ বলে তীব্র কটাক্ষ করেছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। ইরানের শেষ শাহ শাসকের এই ছেলে সাফ জানিয়ে দিয়েছেন, সাধারণ ইরানিরা খামেনির জন্য বিন্দুমাত্র শোক প্রকাশ করছেন না; বরং খামেনির নির্দেশে নিহত হওয়া দেশের হাজার হাজার সন্তানের জন্য তারা আজ শোকাহত।

শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ একটি বিস্ফোরক পোস্টের মাধ্যমে বিশ্বনেতাদের উদ্দেশে এই বার্তা দেন পাহলভি।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা: পাসপোর্ট বিতর্কের মধ্যে মুখ খুললেন জয়সওয়াল

আয়াতুল্লাহ খামেনির কফিনে শ্রদ্ধা জানাতে আসা আরব ও মুসলিম বিশ্বের নেতা এবং চীন-রাশিয়ার প্রতিনিধিদের উদ্দেশ্য করে রেজা পাহলভি তাঁর পোস্টে লেখেন: “নিহত স্বৈরশাসক খামেনির প্রতি শোক জানাতে তেহরানে যেসব বিদেশি প্রতিনিধিরা এসেছেন তাদের বলছি— ইরান তার (খামেনি) প্রতি কোনো শোক জানাচ্ছে না।”

তিনি সরাসরি দাবি করেন, এই শোকের আবহ তৈরিতে বর্তমান ইরানি সরকার দেশের সাধারণ মানুষের বিপুল অর্থ অপচয় করছে। কিন্তু বাস্তব সত্য হলো, বিশ্বের একজন গণতান্ত্রিক নেতাও এই ভণ্ডামির আয়োজনে যোগ দেননি।

ইরানের অভ্যন্তরীণ দমনপীড়নের ভয়াবহ চিত্র তুলে ধরে সাবেক এই ক্রাউন প্রিন্স আরও লেখেন, “গত ৮ ও ৯ জানুয়ারি খামেনি, বাঘের ঘালিবাফ এবং তাদের নিপীড়নকারী রাষ্ট্রযন্ত্র ইরানের যে ৪০ হাজার সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে, আজ ইরানিরা মূলত তাদের জন্যই সত্যিকারের শোক প্রকাশ করছেন।”

এনএন/ ৪ জুলাই ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

‘খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার সন্তানের জন্য কাঁদছে ইরান’: নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার সন্তানের জন্য কাঁদছে ইরান’: নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৪ জুলাই – ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে তেহরানে যখন রাষ্ট্রীয় জাঁকজমক আর প্রোপাগান্ডার মহড়া চলছে, তখন একে সম্পূর্ণ ‘ভুয়া’ ও ‘জনগণের টাকার শ্রাদ্ধ’ বলে তীব্র কটাক্ষ করেছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। ইরানের শেষ শাহ শাসকের এই ছেলে সাফ জানিয়ে দিয়েছেন, সাধারণ ইরানিরা খামেনির জন্য বিন্দুমাত্র শোক প্রকাশ করছেন না; বরং খামেনির নির্দেশে নিহত হওয়া দেশের হাজার হাজার সন্তানের জন্য তারা আজ শোকাহত।শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ একটি বিস্ফোরক পোস্টের মাধ্যমে বিশ্বনেতাদের উদ্দেশে এই বার্তা দেন পাহলভি।আয়াতুল্লাহ খামেনির কফিনে শ্রদ্ধা জানাতে আসা আরব ও মুসলিম বিশ্বের নেতা এবং চীন-রাশিয়ার প্রতিনিধিদের উদ্দেশ্য করে রেজা পাহলভি তাঁর পোস্টে লেখেন: “নিহত স্বৈরশাসক খামেনির প্রতি শোক জানাতে তেহরানে যেসব বিদেশি প্রতিনিধিরা এসেছেন তাদের বলছি— ইরান তার (খামেনি) প্রতি কোনো শোক জানাচ্ছে না।”তিনি সরাসরি দাবি করেন, এই শোকের আবহ তৈরিতে বর্তমান ইরানি সরকার দেশের সাধারণ মানুষের বিপুল অর্থ অপচয় করছে। কিন্তু বাস্তব সত্য হলো, বিশ্বের একজন গণতান্ত্রিক নেতাও এই ভণ্ডামির আয়োজনে যোগ দেননি।ইরানের অভ্যন্তরীণ দমনপীড়নের ভয়াবহ চিত্র তুলে ধরে সাবেক এই ক্রাউন প্রিন্স আরও লেখেন, “গত ৮ ও ৯ জানুয়ারি খামেনি, বাঘের ঘালিবাফ এবং তাদের নিপীড়নকারী রাষ্ট্রযন্ত্র ইরানের যে ৪০ হাজার সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে, আজ ইরানিরা মূলত তাদের জন্যই সত্যিকারের শোক প্রকাশ করছেন।”এনএন/ ৪ জুলাই ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×