ঢাকা, ২৭ নভেম্বর – বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানে তার নির্বাচনী তিনটি আসনে গণঅধিকার পরিষদ কোনো প্রার্থী দেবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, ‘খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর-৩ আসনে কোনো প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ। একই সঙ্গে তিনি যেসব আসন থেকে নির্বাচন করবেন, সেখানেও দলটি কোনো প্রার্থী দেবে না।’
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ে দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণাকালে রাশেদ খাঁন এসব কথা বলেন।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
তিনি জানান, এই দফায় আরও ১৫০ আসনে প্রার্থী ঘোষণা করছে গণঅধিকার পরিষদ। এ নিয়ে মোট ২০০ আসনে নির্বাচনী প্রার্থী ঘোষণা করলো দলটি।
পরের দফায় আরও ১০০ প্রার্থীসহ মোট ৩০০ আসনেই গণঅধিকার পরিষদ প্রার্থী ঘোষণা করবে বলে জানান রাশেদ। পাশাপাশি সব আসনে প্রার্থীদের জনসংযোগের পরামর্শ দেন তিনি।
এসময় নির্বাচনী জোট নিয়ে রাশেদ খাঁন বলেন, ফ্যাসিবাদবিরোধী অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গেই নির্বাচনী জোটের প্রাথমিক আলোচনা চলছে। তবে কোনোটাই এখন পর্যন্ত চূড়ান্ত নয়। জোট হলে আলোচনা সাপেক্ষে প্রার্থিতা দেওয়া হবে।




মন্তব্য করুন