হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খালেদা জিয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে সহায়তা চাইলে সেটা সরকার করবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন


ঢাকা, ০৪ ডিসেম্বর – প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, খালেদা জিয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো সহযোগিতা চাওয়া হয় সেটা সরকার করবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

তিনি বলেন, ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো সহযোগিতা চাওয়া হয় সেটা সরকার করবে। আর যেহেতু সরকার উনাকে ইতোমধ্যেই ভিভিআইপি ঘোষণা করেছে। উনার (খালেদা জিয়া) আইন অনুযায়ী যেই সুযোগ সুবিধা প্রাপ্য, সহযোগিতা প্রাপ্ত সবগুলোই উনাকে দেওয়া হবে।

এসময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫। এটার নীতিগত অনুমোদন হয়েছে। সেটা সামনের মিটিংয়ে আবার নতুন করে পেশ করা হবে। এটা সাবজেক্ট টু মানে ফারদার ইনপুট ফ্রম দি কমার্স। কমার্স মিনিস্ট্রি এটার বিষয়ে আরও কিছু কিছু ইনপুট দেবে। এটার উপর একটা নতুন করে আরেকটা এক ধরনের কনসাল্টেশন হবে। এটা খুবই যুগোপযোগী একটি আইন। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এটা চাচ্ছিল। বাংলাদেশে ফরেন ইনভেস্টর যারা কাজ করে তারা তাদের ইনভেস্টমেন্টের এক ধরনের প্রটেকশন চান এবং অনেক ক্ষেত্রে অনেক আর্বিটেশনেও যেতে চান অনেক বিষয়ে। সেজন্য তাদের ইনভেস্টমেন্টকে ফ্যাসিলিটেট করার জন্য, ইজিয়ার করার জন্য, এই আইনটার চিন্তাভাবনা করা এটা নীতিগত অনুমোদন হয়েছে।

এসময় বিফ্রিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

খালেদা জিয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে সহায়তা চাইলে সেটা সরকার করবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খালেদা জিয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে সহায়তা চাইলে সেটা সরকার করবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ ডিসেম্বর – প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, খালেদা জিয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো সহযোগিতা চাওয়া হয় সেটা সরকার করবে।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো সহযোগিতা চাওয়া হয় সেটা সরকার করবে। আর যেহেতু সরকার উনাকে ইতোমধ্যেই ভিভিআইপি ঘোষণা করেছে। উনার (খালেদা জিয়া) আইন অনুযায়ী যেই সুযোগ সুবিধা প্রাপ্য, সহযোগিতা প্রাপ্ত সবগুলোই উনাকে দেওয়া হবে।এসময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫। এটার নীতিগত অনুমোদন হয়েছে। সেটা সামনের মিটিংয়ে আবার নতুন করে পেশ করা হবে। এটা সাবজেক্ট টু মানে ফারদার ইনপুট ফ্রম দি কমার্স। কমার্স মিনিস্ট্রি এটার বিষয়ে আরও কিছু কিছু ইনপুট দেবে। এটার উপর একটা নতুন করে আরেকটা এক ধরনের কনসাল্টেশন হবে। এটা খুবই যুগোপযোগী একটি আইন। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এটা চাচ্ছিল। বাংলাদেশে ফরেন ইনভেস্টর যারা কাজ করে তারা তাদের ইনভেস্টমেন্টের এক ধরনের প্রটেকশন চান এবং অনেক ক্ষেত্রে অনেক আর্বিটেশনেও যেতে চান অনেক বিষয়ে। সেজন্য তাদের ইনভেস্টমেন্টকে ফ্যাসিলিটেট করার জন্য, ইজিয়ার করার জন্য, এই আইনটার চিন্তাভাবনা করা এটা নীতিগত অনুমোদন হয়েছে।এসময় বিফ্রিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×