হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, পূর্ণ সুস্থতার জন্য সময়ের প্রয়োজন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন


ঢাকা, ২৬ নভেম্বর – রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন আছেন এবং পূর্ণ সুস্থতার জন্য সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার সন্ধ্যায় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, বেগম খালেদা জিয়া এখনো কেবিনে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন দেখা দেওয়ায় চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চালাচ্ছেন। অপর সদস্য ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

বিএনপি সূত্র জানায়, লন্ডন থেকে বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান শারীরিক অবস্থা সম্পর্কে সার্বক্ষণিক খোঁজ রাখছেন। ঢাকায় বেগম খালেদা জিয়ার পাশে আছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

এর আগে গত রোববার রাত ৮টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়ায় বেগম খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, পূর্ণ সুস্থতার জন্য সময়ের প্রয়োজন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, পূর্ণ সুস্থতার জন্য সময়ের প্রয়োজন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ নভেম্বর – রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন আছেন এবং পূর্ণ সুস্থতার জন্য সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক।মঙ্গলবার সন্ধ্যায় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, বেগম খালেদা জিয়া এখনো কেবিনে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন দেখা দেওয়ায় চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চালাচ্ছেন। অপর সদস্য ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।বিএনপি সূত্র জানায়, লন্ডন থেকে বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান শারীরিক অবস্থা সম্পর্কে সার্বক্ষণিক খোঁজ রাখছেন। ঢাকায় বেগম খালেদা জিয়ার পাশে আছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।এর আগে গত রোববার রাত ৮টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়ায় বেগম খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×