খালেদা জিয়ার কিছু হলে বিএনপি নেতারাই আসামি হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি সরাসরি ইউপি নির্বাচনে না থাকলেও তারা অন্য ফরম্যাটে আছে।
মন্ত্রী বলেন, বিএনপি হচ্ছে গণহত্যাকারী হিসাবে চিহ্নিত দল। লাশ ও বন্দুকের নল দিয়ে ক্ষমতায় ছিল। খালেদা জিয়ার কিছু হলে বিএনপি নেতারাই আসামি হবে, আমরা কেন হব?
বিএনপি নেতা দাবি করে বিতর্কে ইউএনও গোলাম রব্বানী!
রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণ বিষয়ে মন্ত্রী বলেন, সংলাপের চিঠি বিএনপি গ্রহণ করেছে। অংশ নিয়ে তারা তাদের আপত্তি জানাতে পারে। এটাই একটি দলের জন্য ভালো হবে।
এ সময় ইউপিতে সংঘর্ষ ও হানাহানী দুঃখজনক জানিয়ে তিনি বলেন, হানাহানী বন্ধে ইসি ও বাহিনীগুলো কাজ করবে।




মন্তব্য করুন