হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খাল খননের নামে সারাদেশে লুটপাট চলছে: ব্যারিস্টার ফুয়াদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন


বরিশাল, ২ জুন – এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেছেন যে, খাল খনন প্রকল্পের নামে সারাদেশে ব্যাপক লুটপাট চালানো হচ্ছে। প্রকৃত প্রয়োজন থাকা খালগুলো খনন না করে ইতোমধ্যে খনন করা খালের পাশেই নতুন করে প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সোমবার রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, যেসব খাল সরকারি অন্যান্য দপ্তর ইতোমধ্যে খনন করেছে, সেগুলোর পাশেই নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

অথচ যেসব খাল প্রকৃতপক্ষে খননের প্রয়োজন ছিল এবং যেগুলোর বরাদ্দ অনুমোদন হয়েছিল, সেগুলো বাতিল করা হয়েছে। তার মতে, প্রকৌশলীদের হিসেবে এক কিলোমিটার খাল খননে ১৫ থেকে ২০ লাখ টাকা ব্যয় হওয়ার কথা থাকলেও অনেক প্রকল্পে ৭০ থেকে ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন কার্ড বিতরণের প্রচারের জন্য ৪১২ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে সারাদেশে ৪৪ হাজার বিলবোর্ড স্থাপন করা হবে। তিনি দাবি করেন, সরকার মানুষের জন্য সামান্য ব্যয় করে তার প্রচারে হাজার গুণ বেশি টাকা খরচ করছে।

এসব প্রকল্পের কাজ সরকারি দলের ঘনিষ্ঠ ব্যক্তিরাই পাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। দেশে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতিটি মহল্লা মাদকের আখড়ায় পরিণত হচ্ছে। সরকারি দলের প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের অসাধু অংশের সহযোগিতা ছাড়া মাদক ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

খাল খননের নামে সারাদেশে লুটপাট চলছে: ব্যারিস্টার ফুয়াদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খাল খননের নামে সারাদেশে লুটপাট চলছে: ব্যারিস্টার ফুয়াদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বরিশাল, ২ জুন – এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেছেন যে, খাল খনন প্রকল্পের নামে সারাদেশে ব্যাপক লুটপাট চালানো হচ্ছে। প্রকৃত প্রয়োজন থাকা খালগুলো খনন না করে ইতোমধ্যে খনন করা খালের পাশেই নতুন করে প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।সোমবার রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, যেসব খাল সরকারি অন্যান্য দপ্তর ইতোমধ্যে খনন করেছে, সেগুলোর পাশেই নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে।অথচ যেসব খাল প্রকৃতপক্ষে খননের প্রয়োজন ছিল এবং যেগুলোর বরাদ্দ অনুমোদন হয়েছিল, সেগুলো বাতিল করা হয়েছে। তার মতে, প্রকৌশলীদের হিসেবে এক কিলোমিটার খাল খননে ১৫ থেকে ২০ লাখ টাকা ব্যয় হওয়ার কথা থাকলেও অনেক প্রকল্পে ৭০ থেকে ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন কার্ড বিতরণের প্রচারের জন্য ৪১২ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে সারাদেশে ৪৪ হাজার বিলবোর্ড স্থাপন করা হবে। তিনি দাবি করেন, সরকার মানুষের জন্য সামান্য ব্যয় করে তার প্রচারে হাজার গুণ বেশি টাকা খরচ করছে।এসব প্রকল্পের কাজ সরকারি দলের ঘনিষ্ঠ ব্যক্তিরাই পাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। দেশে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতিটি মহল্লা মাদকের আখড়ায় পরিণত হচ্ছে। সরকারি দলের প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের অসাধু অংশের সহযোগিতা ছাড়া মাদক ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×