হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খিলক্ষেতে অপহৃত ব্যক্তি উদ্ধার, অপহরণে ব্যবহৃত গাড়িসহ গ্রেফতার ৭

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন


ঢাকা, ১০ ডিসেম্বর – রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে অপহৃত জিয়াউল মাহমুদ(৫০)’কে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে অপহরণ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার এবং অপহরণ কাজে ব্যবহৃত গাড়িসহ ভুক্তভোগীর নিজস্ব গাড়িটিও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

গ্রেপ্তাররা হলেন– মো. ফারুক হোসেন (৩৬), মাহবুব মুন্সি (৩৮), অনিক (২৩), মো.জসিম (৩৬), মোহাম্মদ আলমগীর হোসেন (৩২), মাহাদি সরকার রাকিব (৩০) ও শিল্পী আক্তার ওরফে রানী (৪৬)।

খিলক্ষেত থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নিকুঞ্জ এলাকা থেকে জনৈক জিয়াউল মাহমুদ (৫০) নামের এক ব্যক্তিকে ছয় বা সাতজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি জোরপূর্বক একটি কালো রঙের হাইয়েস মাইক্রোবাসে তুলে অপহরণ করে। অপহরণকারীরা ওই সময় ভুক্তভোগীর ব্যবহৃত ব্যক্তিগত গাড়িটিও নিয়ে যায়।

ঘটনার পরপরই ভুক্তভোগীর স্ত্রী খিলক্ষেত থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর দ্রুততর সময়ে ঘটনাটি তদন্ত ও ভিকটিম উদ্ধারে তৎপরতা শুরু করা হয়। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের দলটি অপহরণকারীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১০ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

খিলক্ষেতে অপহৃত ব্যক্তি উদ্ধার, অপহরণে ব্যবহৃত গাড়িসহ গ্রেফতার ৭

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খিলক্ষেতে অপহৃত ব্যক্তি উদ্ধার, অপহরণে ব্যবহৃত গাড়িসহ গ্রেফতার ৭

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ ডিসেম্বর – রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে অপহৃত জিয়াউল মাহমুদ(৫০)’কে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে অপহরণ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার এবং অপহরণ কাজে ব্যবহৃত গাড়িসহ ভুক্তভোগীর নিজস্ব গাড়িটিও উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।গ্রেপ্তাররা হলেন– মো. ফারুক হোসেন (৩৬), মাহবুব মুন্সি (৩৮), অনিক (২৩), মো.জসিম (৩৬), মোহাম্মদ আলমগীর হোসেন (৩২), মাহাদি সরকার রাকিব (৩০) ও শিল্পী আক্তার ওরফে রানী (৪৬)।খিলক্ষেত থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নিকুঞ্জ এলাকা থেকে জনৈক জিয়াউল মাহমুদ (৫০) নামের এক ব্যক্তিকে ছয় বা সাতজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি জোরপূর্বক একটি কালো রঙের হাইয়েস মাইক্রোবাসে তুলে অপহরণ করে। অপহরণকারীরা ওই সময় ভুক্তভোগীর ব্যবহৃত ব্যক্তিগত গাড়িটিও নিয়ে যায়।ঘটনার পরপরই ভুক্তভোগীর স্ত্রী খিলক্ষেত থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর দ্রুততর সময়ে ঘটনাটি তদন্ত ও ভিকটিম উদ্ধারে তৎপরতা শুরু করা হয়। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের দলটি অপহরণকারীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১০ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×