হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গণমাধ্যমে থাকছে না ইমরান খানের খবর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৭ জুন ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন


ইসলামাবাদ, ০৭ জুন – পাকিস্তানের গণমাধ্যমগুলোয় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের কোনো সংবাদ থাকছে না। টিভি চ্যানেল ও নিউজ পোর্টালে তাঁর ছবি প্রদর্শনও করা হচ্ছে না। দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা গত মাসে ‘দাঙ্গায়’ জড়িত ব্যক্তিদের খবর প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে। এর পর থেকে ইমরানের খবর সংবাদমাধ্যমগুলোয় আসছে না। রয়টার্সের সোমবারের এক জরিপে এ তথ্য দেখা গেছে।

পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (পিইএমআরএ) দাঙ্গাকারী, দাঙ্গা থেকে সুবিধাভোগকারী, ষড়যন্ত্রকারী ব্যক্তিদের টেলিভিশনের পর্দা থেকে অদৃশ্য করে দিতে নির্দেশনা দিয়েছে। এমনটা করলেই টেলিভিশন লাইসেন্স নিশ্চিত করা যাবে– বলেছে পিইএমআরএ। তবে সরাসরি ইমরান খানের নাম উল্লেখ করেনি তারা।
রয়টার্সের জরিপ বলছে, এর পর থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও অন্যতম জনপ্রিয় নেতা ইমরান খানের নাম ও ছবি সম্প্রচারিত হচ্ছে না। এমনকি সংবাদভিত্তিক ওয়েবসাইটগুলো থেকেও অদৃশ্য হয়ে গেছে ইমরানের সংবাদ। সম্প্রচার মাধ্যমের জন্য দেওয়া নির্দেশনা ইমরানের সঙ্গে জড়িত কিনা, এমন প্রশ্ন ও মন্তব্যে কোনো প্রতিক্রিয়া জানাননি পিইএমআরএ কর্মকর্তারা। পাকিস্তানের টেলিভিশনগুলোয় খুবই পরিচিত মুখ ইমরান খান। তাঁর বক্তব্য ও সমাবেশের খবর দর্শক-শ্রোতাদের মধ্যে খুবই জনপ্রিয়।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের পরীক্ষা গ্রহণযোগ্য নয়

সূত্র: সমকাল
এম ইউ/০৭ জুন ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গণমাধ্যমে থাকছে না ইমরান খানের খবর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গণমাধ্যমে থাকছে না ইমরান খানের খবর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৭ জুন ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ০৭ জুন – পাকিস্তানের গণমাধ্যমগুলোয় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের কোনো সংবাদ থাকছে না। টিভি চ্যানেল ও নিউজ পোর্টালে তাঁর ছবি প্রদর্শনও করা হচ্ছে না। দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা গত মাসে ‘দাঙ্গায়’ জড়িত ব্যক্তিদের খবর প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে। এর পর থেকে ইমরানের খবর সংবাদমাধ্যমগুলোয় আসছে না। রয়টার্সের সোমবারের এক জরিপে এ তথ্য দেখা গেছে। পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (পিইএমআরএ) দাঙ্গাকারী, দাঙ্গা থেকে সুবিধাভোগকারী, ষড়যন্ত্রকারী ব্যক্তিদের টেলিভিশনের পর্দা থেকে অদৃশ্য করে দিতে নির্দেশনা দিয়েছে। এমনটা করলেই টেলিভিশন লাইসেন্স নিশ্চিত করা যাবে– বলেছে পিইএমআরএ। তবে সরাসরি ইমরান খানের নাম উল্লেখ করেনি তারা।রয়টার্সের জরিপ বলছে, এর পর থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও অন্যতম জনপ্রিয় নেতা ইমরান খানের নাম ও ছবি সম্প্রচারিত হচ্ছে না। এমনকি সংবাদভিত্তিক ওয়েবসাইটগুলো থেকেও অদৃশ্য হয়ে গেছে ইমরানের সংবাদ। সম্প্রচার মাধ্যমের জন্য দেওয়া নির্দেশনা ইমরানের সঙ্গে জড়িত কিনা, এমন প্রশ্ন ও মন্তব্যে কোনো প্রতিক্রিয়া জানাননি পিইএমআরএ কর্মকর্তারা। পাকিস্তানের টেলিভিশনগুলোয় খুবই পরিচিত মুখ ইমরান খান। তাঁর বক্তব্য ও সমাবেশের খবর দর্শক-শ্রোতাদের মধ্যে খুবই জনপ্রিয়। সূত্র: সমকালএম ইউ/০৭ জুন ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×