হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গভীর রাতে সাংবাদিককে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল টিআইবি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন


ঢাকা, ২০ নভেম্বর – বিটিআরসির ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নিয়ে মতামত দেওয়ার পর একজন সাংবাদিক ও মোবাইল ফোন ব্যবসায়ী সংগঠনের নেতাকে গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংস্থাটি বলছে, যথোপযুক্ত অভিযোগ ছাড়াই নাগরিককে তুলে নেওয়ার ঘটনা আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি।

আরও পড়ুন

কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেওয়া বিবৃতিতে টিআইবি এই ঘটনাকে ‘অস্বচ্ছ ও জবাবদিহিহীন অভিযান’ হিসেবে বর্ণনা করে জানায়, এটি অন্তর্বর্তী সরকারের ঘোষিত মানবাধিকারভিত্তিক রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক এবং সমালোচনা দমনের ইঙ্গিত বহন করে।

টিআইবি জানিয়েছে, গণমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী এনইআইআর নিয়ে প্রকাশ্যে মতামত দেওয়ার জেরে সাংবাদিক ও সংগঠনের নেতাকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে দীর্ঘ সময় ডিবি হেফাজতে রাখা হয়। কখনো বলা হয় “তথ্য যাচাইয়ের জন্য”, আবার কখনো সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে ব্যবহৃত পদবির বিষয় উল্লেখ করা হয়— যা টিআইবির মতে পরস্পরবিরোধী ও অসত্য ব্যাখ্যা।

এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ভিন্নমত দমনে গভীর রাতে কারণ না জানিয়ে তুলে নেওয়া কর্তৃত্ববাদী নিপীড়নমূলক চর্চার দৃষ্টান্ত। অভিযোগ থাকলে আইন অনুযায়ী সমন পাঠানো এবং আইনজীবীর উপস্থিতি নিশ্চিত করার নিয়ম স্পষ্টভাবে উপেক্ষা করা হয়েছে।”

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২০ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গভীর রাতে সাংবাদিককে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল টিআইবি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গভীর রাতে সাংবাদিককে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল টিআইবি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২০ নভেম্বর – বিটিআরসির ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নিয়ে মতামত দেওয়ার পর একজন সাংবাদিক ও মোবাইল ফোন ব্যবসায়ী সংগঠনের নেতাকে গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।সংস্থাটি বলছে, যথোপযুক্ত অভিযোগ ছাড়াই নাগরিককে তুলে নেওয়ার ঘটনা আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি।বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেওয়া বিবৃতিতে টিআইবি এই ঘটনাকে ‘অস্বচ্ছ ও জবাবদিহিহীন অভিযান’ হিসেবে বর্ণনা করে জানায়, এটি অন্তর্বর্তী সরকারের ঘোষিত মানবাধিকারভিত্তিক রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক এবং সমালোচনা দমনের ইঙ্গিত বহন করে।টিআইবি জানিয়েছে, গণমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী এনইআইআর নিয়ে প্রকাশ্যে মতামত দেওয়ার জেরে সাংবাদিক ও সংগঠনের নেতাকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে দীর্ঘ সময় ডিবি হেফাজতে রাখা হয়। কখনো বলা হয় “তথ্য যাচাইয়ের জন্য”, আবার কখনো সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে ব্যবহৃত পদবির বিষয় উল্লেখ করা হয়— যা টিআইবির মতে পরস্পরবিরোধী ও অসত্য ব্যাখ্যা।এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ভিন্নমত দমনে গভীর রাতে কারণ না জানিয়ে তুলে নেওয়া কর্তৃত্ববাদী নিপীড়নমূলক চর্চার দৃষ্টান্ত। অভিযোগ থাকলে আইন অনুযায়ী সমন পাঠানো এবং আইনজীবীর উপস্থিতি নিশ্চিত করার নিয়ম স্পষ্টভাবে উপেক্ষা করা হয়েছে।”সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২০ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×