হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গর্ভের সন্তান তিনিই নষ্ট করেছেন! জেল থেকে বেরিয়েই আদিলের দাবি, জরায়ু নেই রাখির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৩ আগস্ট ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ২২ আগস্ট – পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে নষ্ট করেন বলে স্বামী আদিল দুরানির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন রাখি সাওয়ান্ত। এ দিকে জেল থেকে ছাড়া পেয়েই ভিন্ন কথা বলেন আদিল। তিনি জানান, কখনই মা হতে পারবেন না রাখি।

২০২২ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে গোপনে বিয়ে করেন রাখি-আদিল। চলতি বছররে শুরুর দিকে আদিলের সঙ্গে নিজের জীবনের নতুন ইনিংস শুরু করার খবরটি প্রকাশ্যে আনেন বলিপাড়ার ‘ড্রামা কুইন’ খ্যাত এই অভিনেত্রী।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি তাদের সেই সম্পর্ক। আদিলের সঙ্গে সংসার পাতার খবর সামনে আনার মাস খানেকের মধ্যেই তার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, প্রতারণাসহ একাধিক অভিযোগ এনে স্বামী আদিলের বিরুদ্ধে মামলা করেন রাখি। থানা-পুলিশ হয়ে আদালত পর্যন্ত গড়ায় সেই মামলা। জেলও খাটতে হয় আদিলকে। এই ঘটনার পরেই ডিভোর্সের মামলা করেন এই অভিনেত্রী।

গত জুলাই মাসে জেল থেকে ছাড়া পান আদিল। আর জেল থেকে বেরিয়েই সম্প্রতি সাংবাদিক সম্মলেন করে আনুষ্ঠানিক ভাবে রাখির সব অভিযোগের কড়া জবাব দেন তিনি। এ সময় রাখির সন্তান নষ্ট করার অভিযোগ নিয়েও মুখ খোলেন আদিল।

রাখি জানিয়েছিলেন, আদিলের সন্তানের মা হতে চেয়েছিলাম। অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। কিন্তু আদিল পেটে লাথি মারায় সেই সময় গর্ভপাত হয় আমার।

তবে এই অভিযোগ অস্বীকার করে আদিল জানান, রাখি কেন কোনো মহিলাকেই অপমান করার শিক্ষা পরিবার থেকে তিনি পাননি। এ ছাড়াও তিনি বলেন, চিকিৎসকরা নাকি আগেই জানিয়েছিলেন, রাখি মা হতে পারবেন না।

আদিল বলেন, রাখির সঙ্গে যখন ছিলাম গর্ভপাতের কথা ও আমাকে বলে। সেই সময় ৬-৭ দিন হাসপাতালে ভর্তি ছিল। কারণ ওর জরায়ুতে সমস্যা ছিল। ও কোনো দিনই মা হতে পারবে না বলে জানতে পারি। কারণ, কিছু জটিলতা থাকায় ওর জরায়ু কেটে বাদ দেওয়া হয়।

তবে ছেড়ে কথা বলার পাত্রী নন রাখিও। আদিলের এমন অভিযোগে পাল্টা জবাবে রাখি কী করেন? এখন সেটাই দেখার পালা।

আইএ/ ২২ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

গর্ভের সন্তান তিনিই নষ্ট করেছেন! জেল থেকে বেরিয়েই আদিলের দাবি, জরায়ু নেই রাখির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গর্ভের সন্তান তিনিই নষ্ট করেছেন! জেল থেকে বেরিয়েই আদিলের দাবি, জরায়ু নেই রাখির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২২ আগস্ট – পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে নষ্ট করেন বলে স্বামী আদিল দুরানির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন রাখি সাওয়ান্ত। এ দিকে জেল থেকে ছাড়া পেয়েই ভিন্ন কথা বলেন আদিল। তিনি জানান, কখনই মা হতে পারবেন না রাখি। ২০২২ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে গোপনে বিয়ে করেন রাখি-আদিল। চলতি বছররে শুরুর দিকে আদিলের সঙ্গে নিজের জীবনের নতুন ইনিংস শুরু করার খবরটি প্রকাশ্যে আনেন বলিপাড়ার ‘ড্রামা কুইন’ খ্যাত এই অভিনেত্রী। তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি তাদের সেই সম্পর্ক। আদিলের সঙ্গে সংসার পাতার খবর সামনে আনার মাস খানেকের মধ্যেই তার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, প্রতারণাসহ একাধিক অভিযোগ এনে স্বামী আদিলের বিরুদ্ধে মামলা করেন রাখি। থানা-পুলিশ হয়ে আদালত পর্যন্ত গড়ায় সেই মামলা। জেলও খাটতে হয় আদিলকে। এই ঘটনার পরেই ডিভোর্সের মামলা করেন এই অভিনেত্রী। গত জুলাই মাসে জেল থেকে ছাড়া পান আদিল। আর জেল থেকে বেরিয়েই সম্প্রতি সাংবাদিক সম্মলেন করে আনুষ্ঠানিক ভাবে রাখির সব অভিযোগের কড়া জবাব দেন তিনি। এ সময় রাখির সন্তান নষ্ট করার অভিযোগ নিয়েও মুখ খোলেন আদিল। রাখি জানিয়েছিলেন, আদিলের সন্তানের মা হতে চেয়েছিলাম। অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। কিন্তু আদিল পেটে লাথি মারায় সেই সময় গর্ভপাত হয় আমার। তবে এই অভিযোগ অস্বীকার করে আদিল জানান, রাখি কেন কোনো মহিলাকেই অপমান করার শিক্ষা পরিবার থেকে তিনি পাননি। এ ছাড়াও তিনি বলেন, চিকিৎসকরা নাকি আগেই জানিয়েছিলেন, রাখি মা হতে পারবেন না। আদিল বলেন, রাখির সঙ্গে যখন ছিলাম গর্ভপাতের কথা ও আমাকে বলে। সেই সময় ৬-৭ দিন হাসপাতালে ভর্তি ছিল। কারণ ওর জরায়ুতে সমস্যা ছিল। ও কোনো দিনই মা হতে পারবে না বলে জানতে পারি। কারণ, কিছু জটিলতা থাকায় ওর জরায়ু কেটে বাদ দেওয়া হয়। তবে ছেড়ে কথা বলার পাত্রী নন রাখিও। আদিলের এমন অভিযোগে পাল্টা জবাবে রাখি কী করেন? এখন সেটাই দেখার পালা। আইএ/ ২২ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×