হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাইবান্ধায় বিকাশ এজেন্ট ব্যবসায়ী ও জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন


গাইবান্ধা, ১৭ আগস্ট – গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের বাগুরার বিলের ধার থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

নজরুল ইসলাম (৩৪) নামে নিহত ওই নেতা জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাকাই ইউনিয়নের শীতলগ্রাম ওয়ার্ডের সভাপতি ছিলেন। তিনি ওই গ্রামের মৃত তোফজ্জল ইসলামের ছেলে।

পরিবার সূত্র জানায়, নজরুল ইসলাম শীতল গ্রাম বাজারে একটি মুদি দোকানের পাশাপাশি বিকাশ এজেন্টের ব্যবসা করতেন। তিনি মাঝে মধ্যই দোকানেই রাত কাটাতেন। পরিবারের লোকজন মনে করেছেন শনিবার রাতে দোকানের কাজ শেষ করে তিনি হয়ত ওখানেই ঘুমিয়েছেন।

স্থানীয়রা জানায়, রোববার সকালে লোকজন বিলের ধারে রাস্তার পাশে এক ব্যক্তিকে শোয়া অবস্থায় দেখতে পান। পরে সেখানে গিয়ে দেখেন গলাকাটা একটি মরদেহ পরে আছে। পরে নিহতের পরিবার ও পুলিশ খবর দেন তারা।

নাকাই ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, নজরুল ইসলাম সংগঠনের জন্য একজন নিবেদিত কর্মী ছিলেন। এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানান তিনি।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৭ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাইবান্ধায় বিকাশ এজেন্ট ব্যবসায়ী ও জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাইবান্ধায় বিকাশ এজেন্ট ব্যবসায়ী ও জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] গাইবান্ধা, ১৭ আগস্ট – গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের বাগুরার বিলের ধার থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।নজরুল ইসলাম (৩৪) নামে নিহত ওই নেতা জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাকাই ইউনিয়নের শীতলগ্রাম ওয়ার্ডের সভাপতি ছিলেন। তিনি ওই গ্রামের মৃত তোফজ্জল ইসলামের ছেলে।পরিবার সূত্র জানায়, নজরুল ইসলাম শীতল গ্রাম বাজারে একটি মুদি দোকানের পাশাপাশি বিকাশ এজেন্টের ব্যবসা করতেন। তিনি মাঝে মধ্যই দোকানেই রাত কাটাতেন। পরিবারের লোকজন মনে করেছেন শনিবার রাতে দোকানের কাজ শেষ করে তিনি হয়ত ওখানেই ঘুমিয়েছেন।স্থানীয়রা জানায়, রোববার সকালে লোকজন বিলের ধারে রাস্তার পাশে এক ব্যক্তিকে শোয়া অবস্থায় দেখতে পান। পরে সেখানে গিয়ে দেখেন গলাকাটা একটি মরদেহ পরে আছে। পরে নিহতের পরিবার ও পুলিশ খবর দেন তারা।নাকাই ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, নজরুল ইসলাম সংগঠনের জন্য একজন নিবেদিত কর্মী ছিলেন। এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানান তিনি।এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।সূত্র: জাগো নিউজএনএন/ ১৭ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×