হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন


গাইবান্ধা, ১৫ ফেব্রুয়ারি – গাইবান্ধা জেলা কারাগারে বন্দি অবস্থায় পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

কারা সূত্র জানিয়েছে শনিবার রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন শামিকুল ইসলাম। প্রথমে তাকে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুরে স্থানান্তরের পরামর্শ দেন। রংপুরে নেওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার মো. আতিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

তিনি জানান অসুস্থ হওয়ার পরপরই তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়। লিপন দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর আগে গত মাসেও তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। উল্লেখ্য শামিকুল ইসলাম সরকার লিপন ২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকায় একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হন এবং এরপর থেকে তিনি কারাবন্দি ছিলেন।

এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] গাইবান্ধা, ১৫ ফেব্রুয়ারি – গাইবান্ধা জেলা কারাগারে বন্দি অবস্থায় পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।কারা সূত্র জানিয়েছে শনিবার রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন শামিকুল ইসলাম। প্রথমে তাকে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুরে স্থানান্তরের পরামর্শ দেন। রংপুরে নেওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার মো. আতিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান অসুস্থ হওয়ার পরপরই তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়। লিপন দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর আগে গত মাসেও তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। উল্লেখ্য শামিকুল ইসলাম সরকার লিপন ২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকায় একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হন এবং এরপর থেকে তিনি কারাবন্দি ছিলেন।এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×