হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় অবরোধ ভাঙতে যাওয়া ফ্লোটিলায় হামলার প্রতিবাদে রাজধানীতে শিবিরের মিছিল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন


ঢাকা, ০৩ অক্টোবর – ফিলিস্তিনের গাজায় অবরোধ ভাঙতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও মানবিক সহায়তা যাত্রায় সংহতি জানিয়ে রাজধানীতে মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকা মহানগর শিবিরের উদ্যোগে এ প্রতিবাদ ও সংহতি মিছিল হয়। বিকেল ৫টার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে এটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শাহবাগ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

শিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হেলাল উদ্দিন ও মহানগর পশ্চিমের সভাপতি আবু তাহেরের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।

সিবগাতুল্লাহ জানান, ফিলিস্তিনে ইতিহাসের বর্বরতম গণহত্যা চলছে। এরই মধ্যে অসংখ্য নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধকে হত্যা করা হয়েছে। তাদের মৌলিক অধিকার- খাবার, চিকিৎসাসহ সব মানবাধিকার হরণ করা হয়েছে। যখন ফিলিস্তিনের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মানবিক সংগঠনগুলো সাহায্য নিয়ে যেতে চায়, তখন সেগুলো পৌঁছাতে দেওয়া হচ্ছে না। বিশ্বের রাষ্ট্রগুলো যেখানে তাদের সহযোগিতা করার কথা, সেখানে বরং বিরোধিতা করছে।

এমন রাষ্ট্রের প্রধানদের ধিক্কার জানিয়ে সিবগাতুল্লাহ বলেন, ‘পৃথিবীর সব মুসলমানই নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ ফিলিস্তিনের মজলুমদের পাশে আছে। আমরাও বাংলাদেশ থেকে তাদের পক্ষে আছি এবং পূর্ণ সংহতি প্রকাশ করছি। আজ হোক বা কাল হোক- ফিলিস্তিন স্বাধীন হবেই, ইনশাআল্লাহ।’

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৩ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় অবরোধ ভাঙতে যাওয়া ফ্লোটিলায় হামলার প্রতিবাদে রাজধানীতে শিবিরের মিছিল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় অবরোধ ভাঙতে যাওয়া ফ্লোটিলায় হামলার প্রতিবাদে রাজধানীতে শিবিরের মিছিল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ অক্টোবর – ফিলিস্তিনের গাজায় অবরোধ ভাঙতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও মানবিক সহায়তা যাত্রায় সংহতি জানিয়ে রাজধানীতে মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকা মহানগর শিবিরের উদ্যোগে এ প্রতিবাদ ও সংহতি মিছিল হয়। বিকেল ৫টার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে এটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শাহবাগ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।শিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হেলাল উদ্দিন ও মহানগর পশ্চিমের সভাপতি আবু তাহেরের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।সিবগাতুল্লাহ জানান, ফিলিস্তিনে ইতিহাসের বর্বরতম গণহত্যা চলছে। এরই মধ্যে অসংখ্য নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধকে হত্যা করা হয়েছে। তাদের মৌলিক অধিকার- খাবার, চিকিৎসাসহ সব মানবাধিকার হরণ করা হয়েছে। যখন ফিলিস্তিনের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মানবিক সংগঠনগুলো সাহায্য নিয়ে যেতে চায়, তখন সেগুলো পৌঁছাতে দেওয়া হচ্ছে না। বিশ্বের রাষ্ট্রগুলো যেখানে তাদের সহযোগিতা করার কথা, সেখানে বরং বিরোধিতা করছে।এমন রাষ্ট্রের প্রধানদের ধিক্কার জানিয়ে সিবগাতুল্লাহ বলেন, ‘পৃথিবীর সব মুসলমানই নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ ফিলিস্তিনের মজলুমদের পাশে আছে। আমরাও বাংলাদেশ থেকে তাদের পক্ষে আছি এবং পূর্ণ সংহতি প্রকাশ করছি। আজ হোক বা কাল হোক- ফিলিস্তিন স্বাধীন হবেই, ইনশাআল্লাহ।’সূত্র: জাগো নিউজএনএন/ ০৩ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×