জেরুজালেম, ১৩ আগস্ট – গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। নিহতদের মধ্যে দুজন ইসরায়েলের অবরোধজনিত দুর্ভিক্ষে মারা গেছেন।
তাছাড়া ১৯ জন নিহত হয়েছেন খাদ্য সহায়তা নিতে গিয়ে। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাসহ ২৬টি দেশ গাজায় চলমান ‘অকল্পনীয় মাত্রার’ ভোগান্তি ও দুর্ভিক্ষের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এ সংকট থামাতে ও দুর্ভিক্ষ মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
উত্তর গাজার জিকিম ক্রসিং এলাকায় খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ মানুষের ওপর হামলার ঘটনায় বেঁচে যাওয়া কয়েকজন ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
সায়্যিদ নামের এক ব্যক্তি বলেন, চারপাশে গুলি চলছিল, কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের সামনেই মানুষ মারা যাচ্ছিল কিন্তু আমরা কিছুই করতে পারিনি।
অন্য এক প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আবু নাহাল জানান, তিনি হামলার সময় পেটে ভর দিয়ে হামাগুড়ি দিচ্ছিলেন—চারপাশে গুলি চলছিল। আমি শুধু আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য এসেছিলাম। খাবার-পানি থাকলে আসতাম না।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৩ আগস্ট ২০২৫




মন্তব্য করুন