হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুদিনে সারাদেশে ২২ হাসপাতাল-ক্লিনিক বন্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৯ ফেব্রুয়ারি – নানা অনিয়মের অভিযোগে গত দুদিনে রাজধানীসহ সারা দেশে হাসপাতাল, ক্লিনিক-ডায়গনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ অভিযানে ২২টি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ ছাড়া আটটি হাসপাতালকে জরিমানা এবং আরও আটটি হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সবচেয়ে বেশি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ হয়েছে ঢাকার বিভিন্ন এলাকায়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ) ডা. মোহাম্মদ মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সারাদেশের ৩৭টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অভিযান চালানো হয়। আর বুধবার অভিযান চলে ১০টি হাসপাতাল ও ক্লিনিক সমূহে।

ডা. মোহাম্মদ মঈনুল আহসান বলেন, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনার পর দেশের বিভিন্ন অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযানের ঘোষণা দেয় স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার থেকে অভিযান শুরু হয়।

তিনি বলেন, বন্ধ করে দেয়া স্বাস্থকেন্দ্রগুলোর কোনোটির বৈধ কাগজপত্র ছিল না, আবার কাগজপত্র থাকলেও বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, কিছু হাসপাতালের পরিবেশ ভালো পাওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার ঢাকায় ১০টি হাসপাতাল পরিদর্শন করে তিনটি হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মোহাম্মদপুরের ইকবাল রোডের কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, শ্যামলীর ঢাকা ট্রমা সেন্টার, স্পেশালাইজড হাসপাতাল এবং উত্তরায় হাইকেয়ার কার্ডিয়াক ও নিউরো হাসপাতাল বন্ধ করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ ফেব্রুয়ারি ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দুদিনে সারাদেশে ২২ হাসপাতাল-ক্লিনিক বন্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুদিনে সারাদেশে ২২ হাসপাতাল-ক্লিনিক বন্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ ফেব্রুয়ারি – নানা অনিয়মের অভিযোগে গত দুদিনে রাজধানীসহ সারা দেশে হাসপাতাল, ক্লিনিক-ডায়গনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ অভিযানে ২২টি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া আটটি হাসপাতালকে জরিমানা এবং আরও আটটি হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সবচেয়ে বেশি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ হয়েছে ঢাকার বিভিন্ন এলাকায়। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ) ডা. মোহাম্মদ মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সারাদেশের ৩৭টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অভিযান চালানো হয়। আর বুধবার অভিযান চলে ১০টি হাসপাতাল ও ক্লিনিক সমূহে। ডা. মোহাম্মদ মঈনুল আহসান বলেন, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনার পর দেশের বিভিন্ন অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযানের ঘোষণা দেয় স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার থেকে অভিযান শুরু হয়। তিনি বলেন, বন্ধ করে দেয়া স্বাস্থকেন্দ্রগুলোর কোনোটির বৈধ কাগজপত্র ছিল না, আবার কাগজপত্র থাকলেও বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, কিছু হাসপাতালের পরিবেশ ভালো পাওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার ঢাকায় ১০টি হাসপাতাল পরিদর্শন করে তিনটি হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মোহাম্মদপুরের ইকবাল রোডের কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, শ্যামলীর ঢাকা ট্রমা সেন্টার, স্পেশালাইজড হাসপাতাল এবং উত্তরায় হাইকেয়ার কার্ডিয়াক ও নিউরো হাসপাতাল বন্ধ করা হয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৯ ফেব্রুয়ারি ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×